অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

জিহাদি জনের মৃত্যুর খবর নিশ্চিত করলো আইএস

ডেস্ক: ইসলামিক স্টেট (আইএস) তাদের সদস্য জিহাদি জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

আইএসের অনলাইন ম্যাগাজিন ‘দাবিক’ এক খবরে জানিয়েছে, সিরিয়ায় আইএসের শক্তিশালী ঘাঁটি রাকা’য় এক ড্রোন হামলায় ‘জিহাদী জনের মৃত্যু হয়েছে। আইএস যে সকল বন্দীদেরকে শিরশ্ছেদ করতো সেগুলোর ভিডিওচিত্রে মি. জনকে জল্লাদের ভূমিকায় দেখা গেছে।

ইসলামিক স্টেট এর প্রোপাগান্ডা ম্যাগাজিন দাবিক-এ ‘জিহাদী জন’ এর মৃত্যুর খবর জানিয়ে তার জন্য একটি ওবিচুয়ারি বা শোকসংবাদ প্রকাশ করা হয়েছে।

এর আগে গত নভেম্বরে যুক্তরাষ্ট্র-ও দাবী করেছিল যে, ‘যৌক্তিকভাবে তারা নিশ্চিত’ যে ড্রোন হামলায় রাকায় জিহাদী জন নিহত হয়েছে।

দাবিক বলছে, জিহাদী জন বা মোহাম্মেদ এমাওয়াজি যে গাড়িতে ছিল সেটিকে লক্ষ্য করে যখন ড্রোন হামলা করা হয় তখন গত ১২ই নভেম্বরে সে নিহত হয়।

২০১৪ সালে ইসলামিক স্টেট-এর এক ভিডিওতে মুখোশ পড়া অবস্থায় তাকে প্রথম দেখা যায়। সেই ভিডিওটি ছিল মার্কিন সাংবাদিক জেমস ফলেয়-এর শিরশ্ছেদ করার দৃশ্য।

এরপর একে একে মার্কিন সাংবাদিক স্টিভেন সট্লফ, ডেভিড হেইনজসহ আরো বেশ কয়েকজনকে শিরশ্ছেদ করার ভিডিওতে জিহাদী জনকে দেখা যায়।

জিহাদী জন বা মোহাম্মেদ ইমাওয়াজির জন্ম কুয়েতে, ১৯৮৮ সালে।

পরে ১৯৯৪ সালে মাত্র ছয় বছর বয়সে ব্রিটেনে আসা মোহাম্মেদ ইমাওয়াজি কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে স্নাতক করেছিলেন ।

সূত্র:বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

জিহাদি জনের মৃত্যুর খবর নিশ্চিত করলো আইএস

আপডেট টাইম : ০৩:৩১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০১৬