অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বিদেশ থেকে ২০০ গ্রামের বেশি স্বর্ণ আনা যাবে না

ঢাকা: বিদেশ থেকে বাংলাদেশে আসার সময় ব্যক্তি পর্যায়ে স্বর্ণ বা রূপার অলঙ্কার আনার নির্দেশনায় পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক।

এখন থেকে কোনো ব্যক্তি বাংলাদেশে আসার সময় সর্বোচ্চ ২০০ গ্রাম স্বর্ণ বা রূপার অলঙ্কার ও বার আনতে পারবেন। এর বেশি স্বর্ণ বা রূপার অলঙ্কার আনা যাবে না।

বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ নতুন নিয়মের প্রজ্ঞাপন জারি করেছে। এতে ১৯৯৬ সালের ওই আদেশ বাতিলও করা হয়েছে।

এর আগে ‘ব্যাগেজ রুলস’ এর বাইরে বাংলাদেশ ব্যাংকের বিশেষ আদেশে সর্বোচ্চ দুই কেজি স্বর্ণ বা রূপার বার আনা যেতো। ১৯৯৬ সালের ১৪ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক ওই বিশেষ আদেশ জারি করে।

নতুন নিয়ম অনুযায়ী বাংলাদেশে আগত একজন যাত্রী করমুক্ত অবস্থায় ১০০ গ্রাম স্বর্ণ বা রূপার অলঙ্কার আনতে পারবেন। ১০০ গ্রামের বেশি আনতে কর লাগবে; তবে ২০০ গ্রামের বেশি আনতে পারবেন না।

স্বর্ণ বা রূপার বার আনলে ১০০ গ্রামেও কর দিতে হবে; ২০০ গ্রামের বেশি আনা যাবে না। প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণে ৩ হাজার টাকা কর নির্ধারণ করা হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বিদেশ থেকে ২০০ গ্রামের বেশি স্বর্ণ আনা যাবে না

আপডেট টাইম : ০৩:৪৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০১৬