পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

রংপুরে জাপার সকাল-সন্ধ্যা হরতাল চলছে

রংপুর: রংপুর মহানগর জাতীয় পার্টির সদস্যসচিব এসএম ইয়াসিরের ওপর হামলার প্রতিবাদে অপরাধীদের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে রংপুরে আজ সকাল-সন্ধ্যা হরতাল করছে জাতীয় পার্টি।

হরতালে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করছে না। এমনকি বাইসাইকেল, রিকশা, অটোরিকশাও চলছে না। সব ধরনের দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ আছে।

হরতালকারীরা বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে পিকেটিং করছে। মানুষজন হেটে প্রয়োজনীয় কাজ সারছে। হরতালে স্থবির হয়ে পড়েছে নগরী।

হরতালকারীদের দাবি, নগরবাসী স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করছে। হরতালে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে র‌্যাব-পুলিশের টহল বাড়ানো হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। দুজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কাজ করছে।

মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, ‘ইয়াসিরের ওপর হামলা এবং রংপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদেই আজকের এই হরতাল। এজন্য জাতীয় পার্টির সবস্তরের নেতাকর্মীরা হরতালের মাঠে আছে।’

তিনি বলেন, এই হরতালের পরও যদি প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করা না হয়, তাহলে এখানকার প্রশাসনের বিরুদ্ধে জোরতাল আন্দোলন শুরু হবে।

রংপুরের ভারপ্রাপ্ত এসপি আব্দুল্লাহ আল ফারুক জানান, ‘হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ সতর্ক অবস্থানে আছে। এছাড়াও দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন।’

প্রসঙ্গ, গত শুক্রবার জুমার নামাজ শেষে মুন্সিপাড়ায় পিতার কবর জিয়ারত করে ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন রংপুর মহানগর জাতীয় পার্টির সদস্যসচিব এসএম ইয়াসির।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন তিনি।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

রংপুরে জাপার সকাল-সন্ধ্যা হরতাল চলছে

আপডেট টাইম : ০৩:৫২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০১৬