পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

জয়পুরহাটে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ, ২ পুলিশ সদস্য আহত

জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবিতে পুলিশের সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে আয়নাল হোসেন ওরফে রানা নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ ও এক এএসআইসহ ২পুলিশ সদস্য আহত হয়েছেন।

গুলিবিদ্ধ রানা পাঁচবিবি উপজেলার কলসি পাড়া গ্রামের কাসেম আলীর ছেলে।

বুধবার রাত আড়াইটার দিকে পাঁচবিবি উপজেলার ‘ফিসকার ঘাট’ নামক স্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে ২ কেজি গাঁজা ও একটি নসিমন(ভটভটি) উদ্ধার করেছে ।

জয়পুরহাটের এএসপি(সার্কেল) অশোক কুমার পাল জানান, বুধবার রাত ২টা ৫মিনিটের সময় পাঁচবিবি উপজেলার ফিসকার ঘাট এলাকায় ব্যবসায়ীরা মাদকদ্রব্য নিয়ে যাবার সময় টহলরত পুলিশ সদস্যরা তাদের বাধা দেয়। ওই সময় তারা পুলিশের ওপর চড়াও হয় এবং গুলি ছোঁড়ে। এতে আত্মরক্ষার্থে বাধ্য হয়ে পুলিশও তাদের দিকে পাল্টা গুলি ছোঁড়ে। কথিত এ বন্দুক যুদ্ধে মাদক ব্যবসায়ী আয়নাল হোসেন ওরফে রানা গুলিবিদ্ধ হয় ও পুলিশের হাতে ধরা পড়ে। এই সময় তার সহযোগীরা পালিয়ে যায়। অপর দিকে রতন নামে এক এএসআই ও আলমাস নামে এক পুলিশ কনস্টেবল আহত হন।

গুলিবিদ্ধ রানাকে রাতেই প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল ও পরে সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত পুলিশ সদস্যদের পাঁচবিবি মহীপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

সংশ্লিষ্ট পুলিশ জানায়, গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী আয়নাল হোসেন ওরফে রানা সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার একটি মাদকের মামলার ৪বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং জয়পুরহাটের পাঁচবিবি থানায় তার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

জয়পুরহাটে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ, ২ পুলিশ সদস্য আহত

আপডেট টাইম : ০৪:১৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০১৬