পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

গাইবান্ধায় দুই যুবককে পুড়িয়ে হত্যা

গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালি ব্রিজ এলাকার করতোয়া নদীর সিসি ব্লকের উপর অজ্ঞাতপরিচয় দুই যুবককে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার ভোরে লাশ দুটি উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, ভোরে (হাওয়াখানা) করতোয়া নদীর সিসি ব্লকের উপরে আগুনে পুড়িয়ে হত্যা করা অজ্ঞাতপরিচয় দুই যুবকের লাশ পড়ে থাকতে দেখতে পায় তারা।

পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের প্রক্রিয়া চালাচ্ছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পুলিশ নিয়ে অবস্থান করছেন। ২২-২৫ বছরের দুই যুবকের গায়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ায় তাদের চেনা যাচ্ছে না। আগুনে তাদের মুখ, বুক ও হাত-পা ঝলছে গেছে।

ধারণা করা হচ্ছে, ওই দুই যুবক ধনাট্য পরিবারের সন্তান বা ব্যবসায়ী হবে। তাদের পরনে জিন্স, গ্যাবাডিন প্যান্ট ও পায়ে দামী জুতা রয়েছে।

বুধবার রাতের যে কোনো সময় অন্য কোথাও তাদের হত্যা করা হয়। এরপর গায়ে আগুন ধরিয়ে দিয়ে করতোয়া নদীর সিসি ব্লকের উপরে লাশ ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

তিনি আরো জানান, লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনার রহস্য উদঘাটন এবং হত্যার সঙ্গে জড়িতদের সনাক্ত করতে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান ওসি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

গাইবান্ধায় দুই যুবককে পুড়িয়ে হত্যা

আপডেট টাইম : ০৪:২৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০১৬