পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রী চাইলে জাতীয় পার্টি মন্ত্রিসভা ছাড়বে: এরশাদ

ঢাকা: প্রধানমন্ত্রী চাইলে জাতীয় পার্টি মন্ত্রিপরিষদ থেকে বেরিয়ে আসবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার দুপুরে বনানী কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, আওয়ামী লীগ তার নিজের প্রয়োজনে, নির্বাচনের প্রয়োজনে জাতীয় পার্টিকে শক্তিশালী করবে।

এরশাদ বলেন, প্রধানমন্ত্রী আমাকে সম্মানীত করেছেন। এখন হুট করে আলোচনা ছাড়া পদ ছেড়ে দিতে পারি না। আমরা আশা করি দলের স্বার্থে প্রধানমন্ত্রী আমাদের সহযোগিতা করবেন।

তিনি বলেন, জাতীয় পার্টি রাজনীতি পরিষ্কার করা দরকার। একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলে একতা জরুরি। জাতীয় সংসদে দেয়া বক্তব্যে জাতীয় পার্টির এমপিরা সরকারের প্রশংসা করার প্রসঙ্গ টেনে এরশাদ বলেন, এমপিরা সরকারের যেভাবে প্রশংসা করেছেন এতে সরকারই লজ্জা পেয়েছে। তিনি বলেন, জিএম কাদেরকে জনগণের কাছে পাঠিয়েছি। জনগণ আমার চেয়ে তাকে বেশি গ্রহণ করেছে।

সভায় জিএম কাদের, এবিএম রুহুল আমিন হাওলাদার, আবু হোসেন বাবলা প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

প্রধানমন্ত্রী চাইলে জাতীয় পার্টি মন্ত্রিসভা ছাড়বে: এরশাদ

আপডেট টাইম : ০১:২৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০১৬