পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

যমুনা সার কারখানা থেকে ৩ টন অ্যাসিড পাচারের চেষ্টা ব্যর্থ

জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেড থেকে তিন মেট্রিক টন সালফিউরিক অ্যাসিড পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন কারখানার নিরাপত্তাকর্মীরা।

শনিবার দুপুরে কারখানা থেকে একটি ট্যাংকলরিতে করে এই তিন মেট্রিক টন সালফিউরিক অ্যাসিড নিয়ে যাওয়ার সময় গেটে কর্মরত নিরাপত্তাকর্মীরা অ্যাসিডসহ ট্যাংকলরিটি ও এর চালককে আটক করেন। পরে তারা পুলিশে খবর দেন।

সরিষাবাড়ীর তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক ইদ্রিস হোসাইন অ্যাসিড আটক করার এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চালককে আটক করা হয়েছে। তবে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি।

যমুনা সার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসক) নজরুল ইসলাম বলেন, লরিতে ২৪ টন সালফিউরিক অ্যাসিড ছিল। এর পুরোটাই সার কারখানার জন্য আনা হয়েছিল, কিন্তু এর মধ্যে ২১ টন কারখানায় নামিয়ে দিয়ে লরিটি চলে যাওয়ার সময় নিরাপত্তা কর্মীরা এটিকে আটক করে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল হক।

তিনি বলেন, দোষী ব্যক্তিদের সনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

যমুনা সার কারখানা থেকে ৩ টন অ্যাসিড পাচারের চেষ্টা ব্যর্থ

আপডেট টাইম : ০১:৪০:১২ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০১৬