পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজনীতি থেকে সরাতেই খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা: ফখরুল

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতেই তাঁর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলে মন্তব্যব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়ার বক্তব্যে দেশদ্রোহিতার লেশমাত্র ছিল না বলেও দাবি করেন তিনি।

সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল।

ফখরুল বলেন, শুধু রাজনৈতিক উদ্দেশ্যেই খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক মামলা দায়েরর করা হচ্ছে। খালেদা জিয়া রাজনীতির মাঠে থাকলে ক্ষমতাসীনদের টনক নড়ে যায়। আর তাই তাঁকে রাজনীতি থেকে সরাতেই এসব মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে।

দেশে মানুষের মধ্যে বিভক্তিকে বর্তমান সরকার গ্রাম পর্যায়ে নিয়ে গেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, সরকার সচেতনভাবেই এই বিভক্তি সৃষ্টি করছে। অথচ জঙ্গিবাদকে ঠেকাতে হলে জনগণের মধ্যে ঐক্যের প্রয়োজন। আর বিরোধীদলকে সঙ্গে নিয়েই জঙ্গিবাদ প্রতিরোধে কাজ করতে হবে।

এ সময় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রসঙ্গ টেনে তিনি বলেন, গোটা পৃথিবীতে জ্বালানি তেলের দাম কমলেও বাংলাদেশে এখনো কমেনি। এ কারণে বাংলাদেশের কৃষি খাত ও কৃষক বিপাকে পড়েছেন। কৃষকরা এখন তাঁদের পণ্যের ন্যায্যমূল্য হারাচ্ছে।

ফখরুল বলেন, বর্তমানে দেশে কোনো গণতন্ত্র নেই। দেশে এখন চলছে চরম সংকটের মুহূর্ত। এই অবস্থায় দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

রাজনীতি থেকে সরাতেই খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা: ফখরুল

আপডেট টাইম : ০১:৪৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০১৬