অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

২০২০ সাল পর্যন্ত কর আওতার বাইরে গ্রামীণ ব্যাংক

ঢাকা: গ্রামীণ ব্যাংকের আয়ের ওপর আরোপিত আয়কর, সুপারট্যাক্স ও ব্যবসায়িক মুনাফা আগামী ২০২০ সাল পর্যন্ত কর আওতার বাইরে থাকবে। অর্থাৎ এই কর অব্যাহতির ফলে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত গ্রামীণ ব্যাংকের যে কোনো আয়ের ওপর আরোপনীয় আয়কর, সুপারট্যাক্স বা ব্যবসায়িক মুনাফা করের আওতার বাইরে থাকবে।

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) আজ সোমবার অনুষ্ঠিত এক সভায় ব্যাংকটির ৫ বছর কর অব্যাহতির সুবিধা বাড়ানো হয়েছে। এ বিষয়টি নিয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে এনবিআর। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৫ সালের ৩১ ডিসেম্বর গ্রামীণ ব্যাংকের কর অব্যাহতির সুবিধা শেষ হয়। তবে এ সময়ের মধ্যে গ্রামীণ ব্যাংক পুনরায় কর অব্যাহতির সুবিধা ৫ বছর বাড়ানোর জন্য আবেদন করে। এর আগে ২০১১ সালের ১ জানুয়ারি থেকে ব্যাংকটি কর অব্যাহতি সুবিধা ভোগ করে আসছিল।

সূত্র জানায়, গত ১ ডিসেম্বর এনবিআরের বোর্ড সভায় গ্রামীণ ব্যাংকের কর অব্যাহতি দেয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়। এরপর এ সংক্রান্ত যাবতীয় নথিপত্র অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বরাবর পাঠানো হয়। অর্থমন্ত্রীও এ বিষয়ে সবুজ সংকেত দেন। অর্থমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পর এনবিআর কর অব্যাহতির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।

প্রসঙ্গত, গ্রামীণ ব্যাংক কর অঞ্চল-১৪-এর সার্কেল-২৮৭ অধিক্ষেত্রভুক্ত করদাতা। এ ব্যাংকের করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) ০৭০-২০০-১৮৮৪।

গ্রামীণ ব্যাংক দেশজুড়ে ২ হাজার ৫৬৮টি শাখার মাধ্যমে ৮১ হাজার ৩৯০টি গ্রামে প্রায় ৮৬ লাখ ৫৪ হাজার সদস্যের মধ্যে ক্ষুদ্রঋণ বিতরণ করছে। এ কর্মসূচির আওতায় সদস্য পরিবারের লোক সংখ্যা ৫ কোটিরও বেশি। গ্রামীণ ব্যাংক বছরে প্রায় গড়ে ১৩ হাজার ৫০০ কোটি টাকা ঋণ বিতরণ করে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

২০২০ সাল পর্যন্ত কর আওতার বাইরে গ্রামীণ ব্যাংক

আপডেট টাইম : ০২:০৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০১৬