পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আলোর ‘অপর্যাপ্ততা’য় ‘অভিজিৎ দুর্ঘটনা’

ঢাকা: আলোর অপর্যাপ্ততার কারণে বিজ্ঞানবিষয়ক লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন।

সে জন্য এবারের বইমেলায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

আজ শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে পরিচ্ছন্ন বছর ২০১৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার এই কথা বলেন। এ সময় মেয়র সাঈদ খোকন পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে ঢাকাবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি পর্যায়ক্রমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩২ হাজার এলইডি লাইট লাগানো হবে জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ‘অভিজিৎ হত্যার গতবার যে দুর্ঘটনা ঘটল, এখানে আমার অবজারভেশন হলো রাস্তায় কিছু আলোর অপর্যাপ্ততা ছিল। আর এ কারণেই ওই দুর্ঘটনাটি ঘটেছে। মেহেরবাণী করে স্যার আপনি আদেশ দেবেন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান এলাকা যাতে পর্যাপ্ত আলোকিত করার ব্যবস্থা করা হয়। বইমেলা ঘিরে ইতিমধ্যে আমরা ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছি।’

মেয়র সাঈদ খোকন এসময় বলেন, ‘একুশে ফেব্রুয়ারিতে আমাদের যে শহীদ মিনার এলাকা রয়েছে, সেই এলাকাতে আমাদের যে বাতির ব্যবস্থা রয়েছে তা পরিবর্তন করে ২১তারিখের মধ্যে আমরা এলইডি লাইটে পরিবর্তন করার উদ্যোগ গ্রহণ করেছি।পর্যায়ক্রমে ঢাকা শহরের যে ৩২ হাজার স্ট্রিট লাইট রয়েছে, সেই ৩২হাজার স্ট্রিট লাইট আমরা এলইডিতে ট্রান্সফার করে দেব।’

উল্লেখ্য, গত ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারির রাতে একুশে বইমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়ে অভিজিৎ রায়কে হত্যা করে। এসময় তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। তাঁরা যুক্তরাষ্ট্রের নাগরিক।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

আলোর ‘অপর্যাপ্ততা’য় ‘অভিজিৎ দুর্ঘটনা’

আপডেট টাইম : ০৩:৫৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০১৬