অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

হিলারিই জয়ী

ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের ভোটাভুটিতে আইওয়া অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট দলের ককাসে হিলারি ক্লিনটন জয়ী হয়েছেন। তিনি বার্নি স্যান্ডার্স ও মার্টিন ম্যালিকে হারিয়েছেন।

বিবিসির খবরে জানানো হয়, প্রাক-নির্বাচনী এ ভোটে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ৪৯ দশমিক ৮৯ শতাংশ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স পেয়েছেন ৪৯ দশমিক ৫৪ শতাংশ; আর মার্টিন ম্যালি পেয়েছেন দশমিক ৫৭ শতাংশ ভোট।

আইওয়াতে হিলারির নির্বাচনী প্রচার পরিচালক ম্যাপ পল বলেন, এ ব্যাপারে কোনো অনিশ্চয়তা নেই যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ভারমন্ট থেকে নির্বাচিত স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্সকে হারিয়েছেন।

এদিকে একই রাজ্যে রিপাবলিকান ককাসে জয়ী হয়েছেন টেক্সাসের সিনেটর টেড ক্রুজ। তিনি ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিওকে হারিয়েছেন। দলীয় প্রার্থী বাছাইয়ের এ নির্বাচনে টেড ক্রুজ পেয়েছেন ২৮ শতাংশ ভোট। মুসলিম বিরোধীসহ নানা বক্তব্য দিয়ে আলোচিত-সমালোচিত হলেও ওই দলের আরেক মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প ভোটের দৌড়ে রয়েছেন দ্বিতীয় স্থানে। এ ছাড়া ফ্লোরিডা অঙ্গরাজ্যের তরুণ সিনেটর কিউবান বংশোদ্ভূত মার্কো রুবিও আছেন তৃতীয় অবস্থানে।

গতকাল সোমবার আইওয়ায় যুক্তরাষ্ট্রের প্রধান দুই রাজনৈতিক দলের সমর্থকেরা নিজ নিজ দলের প্রেসিডেন্ট পদপ্রার্থীর প্রাথমিক নির্বাচনে ভোট দেন। ‘ককাস’ ও ‘প্রাইমারি’ নামে পরিচিত প্রাক-নির্বাচনী এ ভোটের মাধ্যমে ‘ডেলিগেট’ বাছাই সম্পন্ন হয়। এ বছর জুলাই মাসে দুই দলের ভিন্ন ভিন্ন জাতীয় সম্মেলনে এই ডেলিগেটদের ভোটেই দলের প্রেসিডেন্ট পদপ্রার্থীর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দেশের প্রতিটি অঙ্গরাজ্যেই প্রাক-নির্বাচনী এই ভোট হবে। আইওয়া দিয়ে সেই প্রক্রিয়া শুরু। এ কারণে আইওয়া ‘ককাসের’ গুরুত্ব কিছুটা বেশি।

দেশটির প্রেসিডেন্ট নির্বাচন হবে চলতি বছরের নভেম্বরে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

হিলারিই জয়ী

আপডেট টাইম : ০২:৫৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০১৬