পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্রয়ে পুলিশ বেপরোয়া: হাফিজ

ঢাকা : পুলিশের সাম্প্রতিক বেপরোয়া আচরণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে দায়ী করেছেন বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদ।

“গতকালও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘পুলিশ সব সময় ভালো কাজ করে’। এই ধরনের ঢালাও লাইসেন্স দেওয়ার ফলেই তারা (পুলিশ) সীমা অতিক্রম করেছে,” বলেছেন তিনি।

ব্যাংক ও সিটি করপোরেশনের দুই কর্মকর্তাকে নির্যাতন নিয়ে সমালোচনার মধ্যে তিন দিন আগে ঢাকায় এক চা বিক্রেতাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

এসব অভিযোগের তদন্ত করে দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা স্বরাষ্ট্রমন্ত্রী বললেও তিনি একইসঙ্গে পুলিশের প্রশংসা করে বক্তব্য দিচ্ছেন, যা এই বাহিনীকে বেপরোয়া করে তুলছে বলে সাবেক মন্ত্রী হাফিজের দাবি।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় এই প্রসঙ্গটি তুলেই পুলিশের সমালোচনা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ।

তিনি বলেন, “পুলিশ বাহিনী বেপরোয়া অবস্থায় দাঁড়িয়েছে, যেহেতু তাঁরা একটি দলের পুলিশ বাহিনী। তাদেরকে রাজনৈতিক কাজে নিয়োগ করা হচ্ছে। অথচ আমাদের পুলিশ বাহিনী এরকম ছিল না। তাদের ভালো কাজ করার ঐতিহ্য রয়েছে।”

এজন্য সরকারকে দায়ী করার পাশাপাশি নাগরিক সমাজের প্রতিবাদী হয়ে না উঠার সমালোচনাও করেন হাফিজ।

“আজকের বাংলাদেশ দুঃশাসনের প্রতিচ্ছবি। এদেশ পুলিশ স্টেট। সাম্প্রতিককালে চায়ের দোকানদার বাবুল মিয়া যেভাবে নিহত হয়েছেন, তা অত্যন্ত দুঃখজনক। কোথায় দেশের সেই সুশীল সমাজ? তাদের কোনো প্রতিবাদ দেখি না।”

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্রয়ে পুলিশ বেপরোয়া: হাফিজ

আপডেট টাইম : ০৫:৪৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০১৬