পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডেমরায় রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের বিক্ষোভ

(ডমরা) ঢাকা: ডেমরায় রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ৫ দফা দাবি না মানায় পূর্বের ঘোষণা অনুযায়ী করিম জুট মিলের শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

বুধবার বেলা সাড়ে ১১ টায় শ্রমিক নেতা আবুল হোসেনের নেতৃত্বে শ্রমিকরা মিলের মেইন গেটের সামনে মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ মিছিল করেন। এ সময় ডেমরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মুস্তাকিন ও থানা পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মিছিলে সি.বি.এ নন সি.বি.এ’র যুগ্ন আহবায়ক (করিম জুট মিল) আবুল হোসেন বলেন, শ্রমিকদের ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে গত ৬ মার্চ আমরা বিক্ষোভ সমাবেশ করেছি। কিন্তু কর্তৃপক্ষ আমাদের দাবির ব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি। পরে পূর্বের ঘোষণা অনুযায়ী ৮ মার্চ মঙ্গলবার দুপুরেও মিলের মেইন গেটে শ্রমিকেরা বিক্ষোভ সমাবেশ করেছে। তারপরও কর্তৃপক্ষের টনক নড়েনি। তাই পূর্বের ঘোষণা অনযায়ী আমরা আজ মহাসড়ক অবরোধ করেছি।

তিনি আরও বলেন, অবিলম্বে মজুরি কমিশনের বকেয়া, ২০১৩ সালের জুলাই মাস থেকে বকেয়া ২০ শতাংশ মহার্ঘ্যভাতা, প্রয়োজনীয় পাট ক্রয়ের টাকা, অবসরে যাওয়া ৬ হাজার ২৬৮ জন শ্রমিকের ৩শ’ ৭০ কোটি টাকা পরিশোধ ও ২০০৯ সাল থেকে গ্রাচ্যুইটি বকেয়া অতিসত্বর প্রদান করতে হবে।

অন্যথায় আগামী ১১ মার্চ শ্রমিকদের মিটিং ও ১৩ মার্চ লাল পতাকা মিছিল করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি উক্ত দাবি অনাদায়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন বলেও সভায় জানান শ্রমিকেরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ডেমরায় রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের বিক্ষোভ

আপডেট টাইম : ০৮:৪৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০১৬