অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

গভর্নরকে তলব, বিমানবন্দরে নেমেই যেতে হবে মন্ত্রণালয়ে

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানকে আজ সোমবার বিকেলে জরুরি ভিত্তিতে অর্থ মন্ত্রণালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করতে বলা হয়েছে। এ বিষয়ে গভর্নরের দপ্তরকে জানানো হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ হ্যাক হওয়ায় ঘটনার এক মাস পেরোলেও এখনো অর্থ মন্ত্রণালয়কে আনুষ্ঠিকভাবে কিছু জানায়নি বাংলাদেশ ব্যাংক। এ ব্যাপারে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ক্ষুব্ধ হয়েছেন। এ জন্য ব্যাখ্যা চাইতে গভর্নরকে তলব করা হয়েছে।

গভর্নরকে অর্থ মন্ত্রণালয় থেকে তলব করা হয়েছে কি না তা জানতে চাইলে গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান বলেন, ‘গভর্নর ড. আতিউর রহমান চারদিনের ভারত সফর শেষে আজ বিকেল ৪টায় দেশে ফিরবেন। আগামীকাল (মঙ্গলবার) বোর্ড মিটিং হওয়ার কথা রয়েছে। তাই আগামীকালের বোর্ড মিটিংয়ে তার উপস্থিতি বেশি জরুরি মনে করছে মন্ত্রণালয়।’

বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ও অর্থসচিব এস আসলাম বলেন, ‘ঘটনা ঘটার পর বাংলাদেশ ব্যাংক থেকে আনুষ্ঠানিকভাবে অর্থ মন্ত্রণালয়কে কিছু জানানো হয়নি। গত ২৩ ফেব্রুয়ারি ও ১ মার্চ বোর্ড মিটিংয়ে বিষয়টি এজেন্ডাভুক্ত করা হয়নি। কোনো আলোচনাতেও বিষয়টি আনা হয়নি। অডিট কমিটির দুই মিটিংয়ে আমি ছিলাম। সেখানেও বিষয়টি আলোচনা করা হয়নি।’

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

গভর্নরকে তলব, বিমানবন্দরে নেমেই যেতে হবে মন্ত্রণালয়ে

আপডেট টাইম : ১০:০৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০১৬