পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

জামায়াত ছেড়ে তওবা করলে ঐক্যের বিবেচনা : নৌমন্ত্রী

বিএনপিকে একটি মিথ্যাবাদী দল অভিহিত করে তাদের সঙ্গে ঐক্যে না যাওয়ার কথা বলেছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। তবে জামায়াতকে ছেড়ে দিয়ে মিথ্যা কথার তওবা করলে ঐক্যের বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে জানিয়েছেন তিনি।

শনিবার বিকেলে আশুলিয়ায় জামগড়া বেরুন এলাকায় বৈজ্ঞানিক পদ্ধতিতে কুরআন শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে দেশে জঙ্গি হামলার প্রতিবাদে ‘জঙ্গিবাদবিরোধী’ মহাসমাবেশে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী এসময় আরো বলেন, যাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা রয়েছে, তাদের কারো যদি ১৫ আগস্ট সত্যিকারের জন্মদিন হয়ে থাকে, তারপরও সে জন্মদিন পালন করবে না। কিন্তু বেগম খালেদা জিয়া মিথ্যা একটি জন্মদিন পালন করেন। তাহলে সেই মিথ্যাবাদীদের সঙ্গে কীভাবে ঐক্য যাবে আওয়ামী লীগ।  

তিনি বলেন, আর জামায়াত হল স্বাধীনতাবিরোধী। তারা একাত্তরে এই দেশে খুন, ধর্ষণ কোনোটাই বাদ দেয়নি। এখনো জঙ্গি হামলা করে মানুষ হত্যা করে আসছে। তাদের ঐক্যের প্রশ্নই আসে না।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

জামায়াত ছেড়ে তওবা করলে ঐক্যের বিবেচনা : নৌমন্ত্রী

আপডেট টাইম : ০৪:৩৭:১০ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০১৬