পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন Logo পাটগ্রাম সীমান্তে লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা, বিএসএফের বিরুদ্ধে অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-২ এ পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম Logo মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু Logo গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখাবেন এমপি রাজিব প্রধান Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক

দেহ ব্যবসায় জড়িত শ্বেতার পক্ষে কথা বললেন দীপিকা

বাংলার খবর২৪.কমdeepika_512521_51252 ডেস্ক, মুম্বাই : জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদের দেহব্যবসার সঙ্গে জড়িত হওয়ার ঘটনায় মিডিয়া এখন একের পর এক ‘মুচমুচে’ খবরের মাধ্যমে এই অভিনেত্রীকে প্রায় ‘অপরাধীর’’ তকমা লাগিয়ে দিতে ব্যস্ত। সমাজে যখন শ্বেতাকে নিয়ে ছিঃছিঃকার তখন কোনও এক অজানা কারণে হলুদ সাংবাদিকতার সৌজন্যে আড়ালেই রয়ে গেছেন শ্বেতার বিত্তশালী ক্লায়েন্টদের নাম। দু-এক জন ছাড়া সামগ্রিকভাবে বলিউড এই বিষয়ে মুখে কুলপ এঁটেছে। ঠিক এই সময়ে উল্টো পথে হেঁটে শ্বেতার সমর্থনে সরাসরি মুখ খুললেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন।

এই বলিউড সুন্দরী এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে পরিস্কার জানিয়েছেন ‘নিজের এবং পরিবারের স্বার্থে কেউ যদি এই ভাবে অর্থ উপার্জন করতে চান, তাতে তো কোনও সমস্যা থাকার কথা নয়।’

শুধু তাই নয় রীতিমত প্রশ্ন তুলে তিনি মন্তব্য করেন ‘কেন আমরা এই বিষয়টাকে কলঙ্কের নাম দিচ্ছি ? কেন আমরা এগিয়ে এসে ওকে সাহায্য করছি না ? শ্বেতাকে খাটো না করে আমাদের উচিৎ সম্মিলিত ভাবে ওর পাশে এসে দাঁড়ানো।’

এর আগে আড় এক বলি তারকা রানি মুখার্জিকে শ্বেতার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি নীরব থাকেন। প্রসঙ্গত কিছুদিন আগেই রানির মুক্তিপ্রাপ্ত ‘মর্দানি’ ছবিটি সমালোচক ও বক্স অফিসের কাছে সমাদার পেয়েছে। এই ছবিতে রানি একা হাতে দমন করেছেন এক শিশু কন্যা পাচার চক্র।

শ্বেতার সমর্থনে এর আগে মুখ খুলেছিলেন তাঁর অনস্ক্রিন মা টেলিভিশন অভিনেত্রী সাক্ষী তানওয়ার, প্রাজোযক হনশল মেহেতা ও পরিচালক নাগেশ কুকুন্নুর।

Tag :

ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী

দেহ ব্যবসায় জড়িত শ্বেতার পক্ষে কথা বললেন দীপিকা

আপডেট টাইম : ০৩:১৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৪