পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

দুর্নীতি, অনিয়ম, আর দালালদের আখড়ায় দিনাজপুর বিআরটিএ’র কার্যালয়

ফারুক আহমেদ সুজন : দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় চলছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএ’র কার্যালয়ের কার্যক্রম। দুর্নীতি, অনিয়ম, আর দালালদের আখড়ায় পরিণত হয়েছে এটি।

প্রতিদিন এখানে হাজারো মানুষ সেবা নিতে আসেন। সাধারণ মানুষের অভিযোগ, টাকা ছাড়া ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন, কাগজপত্র হালনাগাদ করাসহ কোনো কাজই হয় না সেখানে।

সেবা নিতে আসা গ্রাহকদের প্রতিটি মোটর সাইকেলের লাইসেন্স বাবদ ১৫ শ’ থেকে ২৩ শ’, ড্রাইভিং লাইসেন্স বাবদ ৩ শ থেকে ৫ শ’, কাগজপত্র যাচাই-বাছাই বাবদ ৫ শ’ টাকা অতিরিক্ত দিতে হয় বলেও জানান ভোক্তারা।

দালালদের যোগসাজসে কর্মকর্তারা নানান অজুহাতে টাকা আদায় করেন বলেও অভিযোগ ভুক্তভুগীদের।

তবে, বিআরটিএ কর্তৃপক্ষের দাবি, সেখানে অতিরিক্ত অর্থ আদায়ের কোনো সুযোগ নেই।

শুধু দালালই নয়, এখানের দায়িত্বেপ্রাপ্তদের বিরুদ্ধেও প্রকাশ্যে দুর্নীতির অভিযোগ তুলেছেন সাধারণ মানুষ। তবে, যেসব কর্মকর্তার বিরুদ্ধে এসব অভিযোগ, তারা বিষয়টি অস্বীকার করেছেন।

তারা জানান, খুশি হয়ে লোকজন কিছু টাকা দিলে তারা শুধু তা-ই গ্রহণ করেন।

এসব বিষয়ে বিআরটিএ ভারপ্রাপ্ত সহকারী পরিচালক নজরুর ইসলাম বলেন, অতিরিক্ত টাকা নেয়ার কোনো সুযোগ নেই। দালাল নির্মূলে তারা কঠোর অবস্থানে রয়েছেন।

তবে এ বিষয়টি নিয়ে জেলা প্রশাসক কিছু বলতে রাজি হননি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

দুর্নীতি, অনিয়ম, আর দালালদের আখড়ায় দিনাজপুর বিআরটিএ’র কার্যালয়

আপডেট টাইম : ০৬:০৮:১৪ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০১৬