পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দিলেন লেবার পার্টি

ডেস্ক: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং গণফোরাম সভাপতি ড.কামাল হোসেনকে ২০ দলীয় জোটে অন্তভূক্ত করা হলে জোট ছাড়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

বুধবার দুপুরে রাজধানীর রিপোটার্স ইউনিটির সাগর- রুনী মিলনায়তনে বাংলাদেশ লেবার পার্টির আয়োজনে জঙ্গিবাদ ও সন্ত্রাবাদ বিরোধী কনভেনশনে সংগঠনটির সভাপতি এ ঘোষণা দেন।

ডা. ইরান বলেন, ‘যে কাদের সিদ্দিকী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করে বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র তিনি সহ্য করবেন না তাকে এবং দেশ বিরোধী কোনো তাবেদার শক্তিকে ২০ দলীয় জোটে অন্তর্ভূক্ত করা হলে সেই জোটে থাকবেন না বাংলাদেশ লেবার পার্টির।’

এ সময় তিনি বলেন, জঙ্গিবাদ সৃষ্টি করেছে আওয়ামী লীগ। তাদের ঘরেই জন্ম হয়েছে আইএস এবং জঙ্গিবাদ, তাই তাদের পতন ছাড়া এগুলো নির্মূল করা সম্ভব নয়।

এর আগে কনভেনশনে জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান বলেন, জামায়াতকে রাজনৈতিক কার্ড হিসেবে ব্যবহার করে সরকার জাতীয় ঐক্য সৃষ্টিতে বাঁধা সৃষ্টি করছে।

কনভেনশনে আরো বক্তব্য রাখেন- এলডিপির যুগ্ম- মহাসচিব শাহাদৎ হোসেন সেলিম, লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মাহাদী, যুগ্ম মহাসচিব এ্যাড. হাবিবা রহমান প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দিলেন লেবার পার্টি

আপডেট টাইম : ১২:২৭:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০১৬