অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আইএস’র হাত থেকে দুই হাজার জিম্মি উদ্ধার

ডেস্ক : সিরিয়ার মানবিজ শহরে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর হাতে জিম্মি দুই হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ)-এর এক মুখপাত্র। মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরিও একই কথা জানিয়েছে।

মানবিজে এসডিএফ-এর সেনা কাউন্সিলের শাফরান দারবিশ জানিয়েছেন, এখন শহরটি পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরও বলেন, ‘মানবিজ জেলা থেকে সরে যাওয়ার সময় আইএস নিকটবর্তী আল-সির্ব থেকে প্রায় দুই হাজার বেসামরিক মানুষকে অপহরণ করে। তারা ওই জিম্মিদের ‘মানব-ঢাল’ হিসেবে ব্যবহার করছিল। এজন্য জারাবুলুস এলাকা অতিক্রম করার সময় আমরা তাদের ওপর হামলা চালাতে পারছিলাম না।” পরে আইএস সদস্যরা ওই জিম্মিদের ফেলে সরে পরে বলে জানা গেছে।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও জানিয়েছে, মানবিজে ওই জিম্মিদের আইএস ‘মানব-ঢাল’ হিসেবে ব্যবহার করছিল। আইএস ওই জিম্মিদের গাড়িতে করে জারাবুলুসের দিকে নিয়ে যাচ্ছিল বলে সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে। আইএস তুরস্ক সীমান্তবর্তী এই মানবিজ শহরটি দুই বছর আগে দখল করে নিয়েছিল। সিরিয়ার আলেপ্পো ও আইএসের রাজধানী রাক্কা যেতে এই শহরকে ব্যবহার করতে হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

আইএস’র হাত থেকে দুই হাজার জিম্মি উদ্ধার

আপডেট টাইম : ১০:৪৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০১৬