পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

‘মুস্তাফিজ সুস্থ আছে, ভালো আছে’

ক্রীড়া ডেস্ক : ‘মুস্তাফিজকে নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। মুস্তাফিজ সুস্থ আছে, ভালো আছে’-লন্ডনে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

গত বৃহস্পতিবার মুস্তাফিজুর রহমানের বাঁ কাঁধে সফল অস্ত্রোপচার করা হয়। কেনসিংটনের বুপা ক্রমওয়েল হাসপাতালের শল্যবিদ অ্যান্ড্রু ওয়ালেস সফলভাবে শেষ করেছেন মুস্তাফিজের অস্ত্রোপচার। অস্ত্রোপচারের দুই ঘন্টা পর মুস্তাফিজকে বেডে দেওয়া হয়। এখনও হাসপাতালে আছেন মুস্তাফিজ। গতকাল ভোরের দিকে মুস্তাফিজ কাঁধে হাল্কা ব্যথা অনুভব করেন। জরুরী বিভাগের চিকিৎসক দেখে যাওয়ার পর ওয়ালেস মুস্তাফিজকে পর্যবেক্ষণ করেন।

শনিবার বাংলাদেশ সময় দুপুর ৩টায় মুস্তাফিজকে আবারও দেখবেন ওয়ালেস। এরপরই হাসপাতাল ছাড়তে পারেন মুস্তাফিজ। হাসপাতাল ছাড়লেও আগামী কয়েকদিন মুস্তাফিজকে নিয়মিত দেখবেন ওয়ালেস। গণমাধ্যমের খবর, আগামী বুধবার ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছাড়তে পারেন মুস্তাফিজ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এখনও লন্ডনে আছেন। অস্ত্রোপচারের পর মুস্তাফিজের সঙ্গে দেখা করেছেন বোর্ড সভাপতি। বাঁ হাতি এ পেসারের সঙ্গে দেখা করেছেন বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারম্যান নাফিসা কামাল।

এ ধরনের অস্ত্রোপচারের পর খেলায় ফিরতে সাধারণত পাঁচ-ছয় মাস লেগে যায়। তবে অস্ত্রোপচারের আগে অ্যান্ড্রু ওয়ালেস জানান, মুস্তাফিজ নেটে ফিরতে পারবেন ১২ সপ্তাহের মধ্যে। তার মানে তিন মাস। তারপর প্রতিযোগিতামূলক খেলায় ফিরতে লাগবে আরো কিছুদিন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

‘মুস্তাফিজ সুস্থ আছে, ভালো আছে’

আপডেট টাইম : ১১:১৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০১৬