অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

২৮ আগস্ট দেশব্যাপী পেট্রোল পাম্প ধর্মঘট

ডেস্ক : আগামী ২৮ আগস্ট রোববার দেশব্যাপী পেট্রোল পাম্প ধর্মঘটের ডাক দিয়েছে পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ইজারা মাশুল বৃদ্ধির প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দিয়েছে সংগঠনটি।

ঘোষণা অনুযায়ী ২৮ আগস্ট সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই ধর্মঘট পালিত হবে।

শনিবার রাজধানীর এক হোটেলে ঐক্য পরিষদের সংবাদ সম্মেলনে জানানো হয়, ওই দিন দেশের সব পেট্রোল পাম্প বন্ধ থাকবে। ট্যাংকলরির মাধ্যমে তেল উত্তোলন, পরিবহন এবং বিপণনও বন্ধ থাকবে। এরপরও দাবি মানা না হলে টানা কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেন নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কমিশন বৃদ্ধিসহ নানা দাবি ছয় বছরেও বাস্তবায়ন হয়নি। সম্প্রতি ১২ দফা দাবির বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে তিনবার চিঠি পাঠিয়েও কোনো লাভ হয়নি।

পেট্রোল পাম্পগুলোর অবস্থান সড়ক, মহাসড়কের পাশে। এ কারণে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের জমি সংযোগ সড়ক হিসেবে ইজারা নেওয়া হয়েছে। কিন্তু কয়েক বছর পরপরই সওজের জমির ইজারা মাশুল বাড়ানো হচ্ছে। এটা ‘অযৌক্তিক’ উল্লেখ করে এ ব্যাপারে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, গত কয়েক বছরে পেট্রোল পাম্প পরিচালনায় ব্যয় কয়েক গুণ বেড়েছে। কিন্তু কমিশন বাড়ানো হয়নি। ২০১১ সালের হিসেবেই পাম্প মালিকদের কমিশন দেওয়া হচ্ছে। এ অবস্থায় কমিশন বাড়ানো না হলে পাম্প চালানো সম্ভব হবে না উল্লেখ করে তেল বিক্রির ওপর কমিশন বাড়ানোর দাবি জানান তারা।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

২৮ আগস্ট দেশব্যাপী পেট্রোল পাম্প ধর্মঘট

আপডেট টাইম : ১১:৫০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০১৬