অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের মত বিনিময় সভা

ডেমরা: ডেমরায় জঙ্গী বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে মত বিনিময় সভা (ওপেন হাউজ ডে) করেছে থানা পুলিশ। ডেমরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখার হোসেইনের সভাপতিত্বে ও ওসি এসএম কাওসারের সঞ্চালনায় শনিার দুপুরে ডেমরা থানা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভায় সিনিয়র সহকারি পুলিশ কমিশনার মো. তারেকসহ পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে ডেমরার প্রায় অর্ধ শতাধিক মাদ্রাসার প্রিন্সিপাল ও শিক্ষক-শিক্ষিকারা জঙ্গী বিরোধী সচেতনতামূলক তথ্য আলোচনা ও মত বিনিময় করেন।
সভায় মাদ্রাসা শিক্ষক-শিক্ষিকারা বলেন, বর্তমানে বিষয়টি প্রমানিত যে মাদ্রাসায় কোন প্রকার জঙ্গী শিক্ষা দেয়া হয়না। আর প্রকৃত মুসলমানরা কখনোই জঙ্গী হতে পারেনা। হযতর মুহাম্মদ (সা:)’র উম্মতগণের মধ্যে যারা মানুষকে আল্লাহর দিকে আহবান করে তারা জঙ্গীবাদের প্রশ্রয় দেয়না। কারণ প্রকৃত জিহাদ একটি গাছেরও নিরাপত্তার কথা বলে। সেখানে যারা জিহাদ ও ইসলামের নামে মানুষ হত্যাসহ যে জঙ্গীবাদ কায়েম করতে চাচ্ছে তারা সরাসরি ইসলাম, দেশ ও জাতির শত্রু। অন্তত তারা কোন মুসলমান হতে পারেনা।
মূলত আলেম ওলামা ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে পুলিশের দুরত্ব কমিয়ে এনে সুশৃঙ্খল সু-সম্পর্ক গড়ে তুলে জঙ্গীবাদ দমনে একযোগে কাজ করার লক্ষ্যেই এ মতবিনিময় সভার আয়োজন বলে জানিয়েছেন ডেমরা জোনের সিনয়র সহকারি পুলিশ কমিশনার মো. তারেক।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের মত বিনিময় সভা

আপডেট টাইম : ১২:০৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০১৬