অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

শেয়ারবাজার উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা

ডেস্ক : শেয়ারবাজারের সামগ্রিক উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ। রবিবার (২১ আগস্ট) উভয় স্টক এক্সচেঞ্জের মধ্যে বৈঠকে এ আলোচনা হয়। ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সিএসই’র চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ-এর নেতৃত্বে ১০ (দশ) সদস্যের একটি প্রতিনিধিদল রবিবার ডিএসই’র পরিচালনা পর্ষদের সাথে এ বৈঠক করেন।

বৈঠকে শেয়ারবাজারে পণ্যের বৈচিত্র্যতা আনয়নের মাধ্যমে বাজারকে গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়। একইসাথে ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানি তালিকাভুক্তকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন ডিএসই’র চেয়ারম্যান বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া।

বৈঠকে ছিদ্দিকুর রহমান মিয়া সিএসই’র প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, উভয় স্টক এক্সচেঞ্জ দেশের পুঁজিবাজার উন্নয়নে কাজ করছে। পুঁজিবাজারের আজকের এই গৌরবময় অবস্থানের পেছনে উভয় এক্সচেঞ্জের অবদান অনস্বীকার্য। দেশের দুই এক্সচেঞ্জের উদ্দেশ্যই এক ও অভিন্ন, যা পুঁজিবাজারের উৎকর্ষতা ও গতিশীলতার প্রতি ধাবিত হয়।

এ সময় উভয় স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

শেয়ারবাজার উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা

আপডেট টাইম : ০৩:২৮:২২ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০১৬