পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

‘আগাম নির্বাচনের আওয়াজ ষড়যন্ত্রের অংশ’

হঠাৎ করে আগাম নির্বাচনের আওয়াজকে ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার ষড়যন্ত্র অতীতেও হয়েছে এখনো অব্যাহত আছে। আর আওয়ামী লীগ হলো সেই দল যারা নিজেদের অপকর্ম ঢাকতে একের পর এক ইস্যু সৃষ্টি করে জনগণের দৃষ্টি বিভ্রান্ত করে।’

রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাংলাদেশ ন্যাপ এ স্মরণ সভার আয়োজন করেন। এত সভাপতিত্ব করেছেন আয়োজক সংগঠনের সভাপতি জেবেল রহমান গানি।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি নির্বাচনের বিপক্ষে নয়। বিএনপি অতিদ্রুত সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন চায় যার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।’

২১ আগস্ট কে বাংলাদেশের জন্য একটি কলঙ্কময় ঘটনা বলে আখ্যা দিয়ে বিএনপি নেতা বলেন, ‘২০০৪ সালে ২১ আগস্ট যারা নিহত হয়েছেন এবং যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি’।

বর্তমান আওয়ামী লীগ সবচেয়ে বড় স্বৈরচারী ভূমিকায় উল্লেখ করে তিনি বলেন, ‘জঙ্গিবাদ নয় এদের উদ্দেশ্য হচ্ছে বিরোধী দলকে দমন করা।’

খালেদা জিয়ার ডাকা জাতীয় ঐক্য প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা কোনো নির্বাচনের জন্য ঐক্য গড়ে তোলা নয়, এটা দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশ ও জাতিকে রক্ষায় আন্দোলনের ডাক। আর এর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।’

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

‘আগাম নির্বাচনের আওয়াজ ষড়যন্ত্রের অংশ’

আপডেট টাইম : ০৫:১৫:২২ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০১৬