পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

মীর কাশেম আলীর মৃত্যুদণ্ডাদেশ রহিত ও ছেলের খোঁজ দেয়ার আহ্বান জাতিসঙ্ঘের

ডেস্ক : জামায়াতে ইসলামীর নেতা মীর কাশেম আলীর মৃত্যুদণ্ডাদেশ রহিত করার আহ্বান জানিয়েছেন মানবাধিকারবিষয়ক জাতিসঙ্ঘের বিশেষজ্ঞরা। তারা আন্তর্জাতিক মান বজায় রেখে মীর কাশেম আলীর পুনর্বিচারের আহ্বান জানিয়েছেন।

মীর কাশেম আলীর ছেলে ও তার ডিফেন্স টিমের আইনজীবী মীর আহমেদ বিন কাশেমকে গত ৯ আগস্ট তার বাসা থেকে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী তুলে নিয়ে যাওয়ার ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকারবিষয়ক জাতিসঙ্ঘ বিশেষজ্ঞ দল। তাদের মতে, মীর কাশেম আলীর রিভিউ শুনানির দুই সপ্তাহ আগে কী সন্দেহ বা অভিযোগে, কাদের দ্বারা এবং কোথায় তার ছেলেকে আটকে রাখা হয়েছে, এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। মীর আহমেদ বিন কাশেমের অবস্থান সম্পর্কে অবিলম্বে জানানোর জন্য জাতিসঙ্ঘের বিশেষজ্ঞরা বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টে মীর কাশেম আলীর রিভিউ শুনানির এক দিন আগে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, বিচার বিভাগের স্বাধীনতা, নির্যাতন, বিনা বিচারে আটক ও জোরপূর্বক অপরহণবিষয়ক জাতিসঙ্ঘের বিশেষজ্ঞরা জেনেভা থেকে আজ দেয়া এক বিবৃতির মাধ্যমে এসব আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধচলাকালে মানবতাবিরোধী অপরাধের জন্য বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ২০১৪ সালে মীর কাশেম আলীকে মৃত্যুদণ্ড দেন। আইসিটির দেয়া রায় গত ৮ মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহাল রাখেন।

এতে বলা হয়, মীর কাশেম আলীর বিচার প্রক্রিয়ায় অনিয়ম রয়েছে বলে অভিযোগ রয়েছে। এটি মৃত্যুদণ্ড প্রয়োগে সুষ্ঠু বিচার ও যথাযথ প্রক্রিয়া-সংক্রান্ত আন্তর্জাতিক মান বজায় রাখতে ব্যর্থ হয়েছে।
সূত্র :নয়া দিগন্ত

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

মীর কাশেম আলীর মৃত্যুদণ্ডাদেশ রহিত ও ছেলের খোঁজ দেয়ার আহ্বান জাতিসঙ্ঘের

আপডেট টাইম : ০১:৪৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০১৬