পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

প্রতিহতের শপথ

দিনাজপুরের ফুলবাড়ী থেকে বহুজাতিক কোম্পানি এশিয়া এনার্জিকে প্রতিহতের শপথ নিয়েছে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি।

ফুলবাড়ী ট্রাজেডি দিবস উপলক্ষ্যে শুক্রবার সকালে ফুলবাড়ীর নিমতলা মোড়ে আয়োজিত এক সমাবেশ থেকে এই শপথ নেয়া হয়। সমাবেশে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ছয় দফা দাবি বাস্তবায়নের সময়সীমা বেঁধে দেয়া হয়। এই সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়ন করা না হলে হরতালসহ নানা ধরনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি ঘোষণা করেন কমিটির ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল।

কর্মসূচি অনুযায়ী ছয় দফা বাস্তবায়নের দাবিতে ৩০ সেম্পেম্বর পর্যন্ত ফুলবাড়ী বিরামপুর, নবাবগঞ্জ ও পার্বতীপুর উপজেলায় গণসংযোগ এবং জেলা উপজেলা প্রশাসনের কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দেয়া হয়। এছাড়া ২১ ডিসেম্বর দিনাজপুরে আধাবেলা হরতাল পালনের ঘোষণা দেয়া হয়।

সমাবেশে আনু মুহাম্মদ বলেন, ‘চারদলীয় জোট সরকারের আমলে ফুলবাড়ীতে আমাদের উপর গুলি চালানো হয়েছিল। এখন সুন্দরবনে রামপাল বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে আমাদের আন্দোলনে খালেদা জিয়া সমর্থন দিচ্ছেন। ২০০৬ সালে শেখ হাসিনা ফুলবাড়ী আন্দোলনে ছয় দফার চুক্তি সমর্থন করলেও এখন ক্ষমতায় বসে ওই চুক্তি বাস্তবায়ন করছে না। আমরা তাদের মতলব বুঝি। এজন্য তাদের বিশ্বাস করি না’।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নেতা টিপু বিশ্বাস, সিপিবির শাহাদত হোসেন এবং গণসংহতির জোনায়েত সাকিসহ অন্যান্যরা।

এর আগে শোক শোভাযাত্রা, বেদীতে পুষ্পার্ঘ অর্পণ ও প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে ফুলবাড়ী ট্রাজেডিতে নিহতদের স্মরণ করা হয়। দোকানপাট বন্ধ রেখে সমাবেশে বিভিন্ন শ্রেণিপেশার শত শত মানুষ অংশ নেয়।

২০০৬ সালের এই দিনে ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লাখনির বিরোধিতাকারীদের মিছিলে গুলি করে আইনশৃঙ্খলা বাহিনী। এতে সালেকিন, তরিকুল ইসলাম ও আমিন নামে তিনজন নিহত হয়। আহত হন তিন শতাধিক।

২০০৬ সালের ৩১ আগস্ট তৎকালীন জোট সরকারের একজন উপমন্ত্রী ও রাজশাহী সিটি মেয়র মিজানুর রহমান মিনু ফুলবাড়িতে এসে আন্দোলনরত নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পর এশিয়া এনার্জীকে প্রত্যাহার, হতাহতদের ক্ষতিপূরণসহ ছয় দফা চুক্তি স্বাক্ষরের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। কিন্তু আশ্বাসের দশ বছর পার হয়ে গেলেও আজও বাস্তবায়িত হয়নি ছয় দফা।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

প্রতিহতের শপথ

আপডেট টাইম : ১২:৪৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০১৬