পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

রামপাল ও সুন্দরবন ঘিরে প্লট বাতিলের দাবি জেএসডির

রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও সুন্দরবনকেন্দ্রিক বাণিজ্যিক প্লট ক্রয় ও বরাদ্দ অবিলম্বে বাতিল করার দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি।

বৃহস্পতিবার দলটির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন এক বিবৃতিতে এ দাবি জানান।

দলটির সহ-দফতর সম্পাদক গোলাম রাব্বানী জামিল স্বাক্ষরিত বিবৃতিতে নেতারা বলেন, ‘বিশ্বের সেরা ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন ও তার জীববৈচিত্র্য ধ্বংসের সহায়ক রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধ ও সুন্দরবন ঘিরে শিল্প-বাণিজ্যিক প্লট ক্রয় ও বরাদ্দ অবিলম্বে বাতিল করতে হবে।’

তারা বলেন, ‘সুন্দরবনের ভারতীয় অংশে যে প্রকল্প ভারত নির্মাণ করতে দেয়নি সেখানে ক্ষমতার স্বার্থে তাদের খুশি করার জন্য বাংলাদেশ অংশে সুন্দর বনের মাত্র কয়েক মাইলের মধ্যে এ প্রকল্প নির্মাণের অনুমতি কোনো পরিবেশবাদী ও দেশপ্রেমিক সরকারের পক্ষেই সমীচীন নয়। অথচ এর বিরুদ্ধে যারা আন্দোলন করছে, সরকার তাদের শুধু বাধাই দিচ্ছে না, লাঠিপেটা ও গ্রেফতার করছে।’

বিবৃতিতে নেতারা বলেন, ‘অবিলম্বে সরকার এ প্রকল্প সুন্দরবন থেকে কমপক্ষে ৫০ মাইল দূরে কোথাও স্থানান্তরের সিদ্ধান্ত ঘোষণা না করলে এর বিরুদ্ধে জাতীয় আন্দোলন গড়ে উঠবে। এতে শুধু সরকারের সিদ্ধান্তই বাতিল হবে না, ক্ষমতা ধরে রাখাও দুঃসাধ্য হয়ে পড়বে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

রামপাল ও সুন্দরবন ঘিরে প্লট বাতিলের দাবি জেএসডির

আপডেট টাইম : ১২:৫৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০১৬