অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

এক ঘণ্টার অপারেশনের নাম ছিল ‘হিট স্ট্রং-২৭’

শহরের পাইকপাড়ার বড় কবরস্থানে একটি বাড়িতে অভিযানে গুলশান ও শোলাকিয়া হামলার ‘মূলহোতা’ তামিম আহমেদ চৌধুরীসহ তিনজন জঙ্গি নিহত হয়েছেন।

শনিবার সকাল ৯টা ৩৫ মিনিট থেকে ১০টা ৩৫ মিনিট পর্যন্ত এক ঘণ্টা ধরে এ অভিযান পরিচালনা করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। এ অপারেশনের নাম দেয়া হয়েছে ‘হিট স্ট্রং-২৭’ । নারায়ণগঞ্জ সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, পাইকপাড়ার ‘দেওয়ান বাড়িতে’ অভিযানে জঙ্গিনেতা তামিম আহমেদ চৌধুরীসহ তিনজন নিহত হয়েছেন।তবে তিনি তাৎক্ষণিকভাবে নিহত বাকি জঙ্গিদের নাম-পরিচয় জানাতে পারেননি।

নিহতের মরদেহ শেষ খবর পাওয়া নাগাত দেওয়ান বাড়িতেই ছিল। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করছেন। জানা গেছে অল্প কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ঘটনাস্থল পরিদর্শন করবেন।

এদিকে কানাডা প্রবাসী বাংলাদেশী তামিম চৌধুরীকে গুলশান ও শোলাকিয়া ঈদগাহে হামলার মূল পরিকল্পনাকারী বলে পুলিশ দাবি করে আসছে। তাকে ধরতে পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।

গুলশান ও শোলাকিয়ায় হামলার পর বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। এরই অংশ হিসেবে পরিচালিত অভিযানে রাজধানীর কল্যাণপুরের ৫ নং রোডের ৫৩ নম্বর ছয়তলা বিশিষ্ট ‘জাহাজ বাড়ি’ ভবনে নয় জঙ্গি নিহত হয়।

সে সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এ অভিযানের সময় বেশ কয়েকজন জঙ্গি পালিয়ে যেতে সক্ষম হয়।রাজধানীর কল্যাণপুরের জঙ্গি আস্তানায় অভিযানের পর পালিয়ে যাওয়া জঙ্গিরাই নারায়ণগঞ্জে অবস্থান করছেন- এমন গোপন খবরে শনিবার ভোরে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার বড় কবরস্থানের পাশের একটি ভবন ঘিরে অভিযান শুরু করে কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল।

সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ফারুক হোসেন জানান, সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে পাইকপাড়ার বড় কবরস্থানের পাশের দেওয়ান বাড়িতে জঙ্গিদের উপস্থিতি সন্দেহে অভিযান শুরু হয়। ওই বাড়ির মালিক নুরুদ্দিন দেওয়ান।
তিনি জানান, অভিযান শুরুর পর ওই বাড়ি থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, জঙ্গিরা তথ্য-প্রমাণ লোপাটের জন্য তাদের কাছে থাকা মূল্যবান কাগজপত্র পুড়িয়ে ফেলেছে।

ওই এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, সকাল সাড়ে ৯টার দিকে ওই বাড়ি থেকে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ তারা শুনতে পান।এছাড়া ৪টি বিস্ফোরণের শব্দও শুনেছেন তারা।

সন্ত্রাস দমনে গঠিত ডিএমপির বিশেষ শাখার প্রধান মনিরুল ইসলাম জানান, জেএমবির এক সদস্যকে গ্রেফতারের পর তার দেয়া তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

এক ঘণ্টার অপারেশনের নাম ছিল ‘হিট স্ট্রং-২৭’

আপডেট টাইম : ০৮:২৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০১৬