পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

বিএনপি সূর্যের সামনে কুপির হুঙ্কার দিচ্ছে : খন্দকার মোশাররফ

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বিএনপির আন্দোলনকে ‘সূর্যের সামনে কুপির হুঙ্কার’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগ আন্দোলনের দল। এই দলকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। ‘ধর’ বললেই যে বিএনপি দৌড়ে পালায় সেই দলের মুখে আন্দোলনের হুমকি মানায় না বলেও মন্তব্য করেন মন্ত্রী।

শনিবার বেলা ১১টায় ফরিদপুর সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন ও হলরুম নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপনের উদ্বোধন করেতে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন।

বিএনপিকে গণতন্ত্রের পথে আসার আহ্বান জানিয়ে এলজিআরডি মন্ত্রী বলেন, গণতন্ত্র মানে এই না যে বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন আর অন্যরা অংশ না দিয়ে তাদের ক্ষমতায় বসিয়ে দেবে।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘২০২১ সালের মধ্যে দেশের মানুষের মাথাপিছু আয় হবে সাড়ে চার হাজার ডলার। ২০২১ সাল আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি পালন হবে তখন দেশ মধ্যম আয়ের দেশে উন্নত হবে। আর এই নির্দিষ্ট লক্ষ্য নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী কাজ করছেন।’

মন্ত্রী বলেন, ‘২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে পরিকল্পনামাফিক সরকার কাজ করছে।’

ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহতেশাম হোসেন বাবরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার মো. জামিল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম প্রমুখ।

প্রসঙ্গত, পাঁচ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন ও হলরুম নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান রাফিয়া কনস্ট্রাকশন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

বিএনপি সূর্যের সামনে কুপির হুঙ্কার দিচ্ছে : খন্দকার মোশাররফ

আপডেট টাইম : ০১:৩৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০১৬