পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

শ্রীরামপুর পুলিশ লাইনের টি-বাঁধে ফাটল

রাজশাহী : রাজশাহী নগরীর শ্রীরামপুর পুলিশ লাইনের সামনে টি-বাঁধে ফাটল দেখা দিয়েছে। খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের কমকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ফাটল ঠেকাতে জিওব্যাগ ফেলা হচ্ছে। তবে এতে আশঙ্কার কিছু নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

রবিবার (২৮ আগেস্ট) সকালে শ্রীরামপুর শহর রক্ষা বাঁধসংলগ্ন টি-বাঁধে ফাটল দেখা দেয়। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানতে পেয়ে ঘটনাস্থলে এসে জিওব্যাগ ফেলে তা ঠেকানোর চেষ্টা শুরু করে। তবে এই ফাটল শহর রক্ষা বাঁধে কোনো প্রভাব ফেলবে না বলে জানান নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান।

তিনি বলেন, রবিবার দুপুর ২টা পর্যন্ত পদ্মার রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৪৬ মিটার। যা বিপদসীমা থেকে মাত্র ৪ সেন্টিমিটার নিচে। তবে পানি প্রবাহের গতি দেখে ধারণা করা হচ্ছে সোমবার নাগাদ পদ্মার পানি বিপদসীমা (১৮.৫০মি) অতিক্রম করবে।

তিনি বলেন, টি-বাঁধের পশ্চিম-দক্ষিণ অংশে রবিবার সকালে ব্রিক ম্যাট্রেসিং-এর কিছু অংশ সরে গেছে, তা জিওব্যাগ দিয়ে মেরামত করা হচ্ছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, এটা কোনো ধস নয়। আর যে কোনো দুর্যোগ মোকাবিলায় আমরা সচেষ্ট রয়েছি।

এদিকে, পানি বৃদ্ধির ফলে নগরীর জিয়ানগর, বুলনপুর, পঞ্চবটি ও শ্যামনগর এলাকায় পানি ঢুকে পড়েছে। সিমলা পার্ক, বিজিবি গার্ডেন, পদ্মা গার্ডেন, বড়কুঠি, লালনশাহ পার্কসংলগ্ন এলাকায় পানি বাঁধকে স্পর্শ করেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

শ্রীরামপুর পুলিশ লাইনের টি-বাঁধে ফাটল

আপডেট টাইম : ০৫:১৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০১৬