পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

‘প্রাণভিক্ষা না চাইলে রায় দ্রুত কার্যকর’

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলী প্রাণভিক্ষার আবেদন না করলে রায় দ্রুত কার্যকর করা হবে।

মঙ্গলবার মীর কাসেম আলীর পক্ষে করা রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজের রায় প্রকাশিত হওয়ার পর সচিবালয়ে নিজ কার্যালয়ে রায়ের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী এ কথা বলেন।

আনিসুল হক বলেন, “মীর কাসেম আলীর পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ হয়ে গেছে। আপিল বিভাগে বিচারিক আদালতের দেয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন। এটি ছিল বিচারের চূড়ান্ত পর্যায়। এই রায়ে সমগ্র দেশবাসী স্বস্তির নিশ্বাস নিচ্ছে।”

আস্থা ও বিশ্বাস নিয়ে অপেক্ষা করায় জনগণকে ধন্যবাদ জানিয়ে আনিসুল হক বলেন, “আজ জনগণ তাদের বিশ্বাসের মর্যাদা পেয়েছেন।”

রায় কার্যকরের পরবর্তী পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, “রায়ের কপি কারাগারে পৌঁছাবে এবং এরপর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ পাবেন মীর কাসেম আলী। তিনি প্রাণভিক্ষার আবেদন করবেন কি না, তা জানানোর জন্য সাতদিন সময় পাবেন। যদি আবেদন করেন, তাহলে রাষ্ট্রপতির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। আর যদি আবেদন না করেন তাহলে রায়টি কার্যকর করতে দ্রুত পদক্ষেপ নেবে সরকার।”

মঙ্গলবার সকাল ৯টা ৪ মিনিটে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত মীর কাসেম আলীর রায় বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তার পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে এ রায় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

‘প্রাণভিক্ষা না চাইলে রায় দ্রুত কার্যকর’

আপডেট টাইম : ০৪:০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০১৬