পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

‘রাজনৈতিক শূন্যতাপূরণেই বিএনপির প্রতিষ্ঠা’

রাজনৈতিক শূন্যতাপূরণের জন্যই বিএনপির প্রতিষ্ঠা বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “একদলীয় বাকশাল প্রতিষ্ঠার পর দেশে যে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়েছিলো ওই শূন্যতাপূরণের জন্যই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।”

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত দলের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষির্কী উপলক্ষে বিএনপি চেয়াপারসন খালেদা জিয়া দলের নেতাকর্মীদের নিয়ে জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ গণতন্ত্রবিহীন অবস্থা চলছে। স্বৈরাচারী শাসক একদিকে জনগণের অধিকার হরণ করছে, অন্যদিকে বিরোধীদল বিশেষ করে বিএনপিকে নির্মূল করতে নির্যাতনের স্টিমরোলার চালাচ্ছে।

তিনি বলেন, বিএনপি জনগণের দল। এ দলকে কখনোই পরাজিত করা সম্ভব হবে না। বিএনপি শত বাধা পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে, এবারও ঘুরে দাঁড়াবে। খালেদা জিয়ার নেতৃত্বে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবেই।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

‘রাজনৈতিক শূন্যতাপূরণেই বিএনপির প্রতিষ্ঠা’

আপডেট টাইম : ০৩:১৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০১৬