পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

কম্পিউটারে ডিফল্ট ড্রাইভ ‘সি’ কেন?

ডেস্ক: কম্পিউটার এখন প্রায় আমাদের নিত্য দিনের সঙ্গী। যে কোনও প্রশ্নের উত্তর জানার জন্য গুগলের শরণাপন্ন হই আমরা প্রায় সবাই। অবসরে সিনেমা দেখা থেকে গান শোনা, বিভিন্ন মুহূর্তে ছবি থেকে গুরুত্বপূর্ণ নথি রেখে দেওয়া— সব ক্ষেত্রেই প্রয়োজন কম্পিউটারের। কিন্তু কখনও ভেবে দেখেছেন কি কোন অজ্ঞাত কারণে বেশির ভাগ কম্পিউটারের অপারেটিং সিস্টেম ‘সি’ ড্রাইভে থাকে? আবার কম্পিউটারে পেন ড্রাইভ বা যে কোনও ইউএসবি ড্রাইভ ঢোকালে বেশির ভাগ সময়ে ‘এফ’ বা ‘জি’ ড্রাইভ হিসাবে দেখায়। ‘এ’ বা ‘বি’ ড্রাইভ হিসাবে কোনও কিছু দেখায় না কেন?

এর উত্তর পেতে হলে আমাদের বেশ কয়েক দশক পিছিয়ে যেতে হবে। আদি কম্পিউটারে বাধ্যতা মূলক ভাবে কোনও হার্ডডিস্ক থাকত না। পরিবর্তে থাকত ফ্লপি ডিস্ক। সেই সময়ে দু’রকম ফ্লপি ডিস্ক পাওয়া যেত। সেই দু’রকমের ডিস্কের জন্য দু’টি আলাদা ড্রাইভ থাকত কম্পিউটারে। সেই ড্রাইভ দু’টিকে ‘এ’ এবং ‘বি’ ড্রাইভ বলা হত।

১৯৮০ সাল নাগাদ কম্পিউটারে হার্ড ড্রাইভ বাধ্যতামূলক হওয়ার পর সেটি ‘সি’ ড্রাইভ হিসাবে চিহ্নিত হয়। পরে ফ্লপি ড্রাইভের চল উঠে গেলে ‘এ’ এবং ‘বি’ ড্রাইভও বিলুপ্ত হয়।

তবে সাধারণ ভাবে ‘সি’ ড্রাইভ নাম থাকলেও অ্যাডমিনিস্ট্রেটিভ রাইট থাকলে তা বদলও করা যায়।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

কম্পিউটারে ডিফল্ট ড্রাইভ ‘সি’ কেন?

আপডেট টাইম : ১২:২৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০১৬