অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

শেরপুরে বন্য হাতির হামলায় কৃষক নিহত

শেরপুর: শেরপুরের শ্রীবরদি উপজেলায় কয়েকটি বন্য হাতির হামলায় দুদু মিয়া নামের এক কৃষক নিহত হয়েছেন।

শুক্রবার ভোরে উপজেলার সীমান্তবর্তী মালাকুচা গ্রামে এ ঘটনা ঘটে।

বন বিভাগ বলছে, দুদু মিয়া (৫০) আমন ধানখেত পাহারা দেয়ার টং ঘরে রাতে ঘুমিয়ে ছিলেন। ভোর চারটার দিকে টং ঘর থেকে দুই থেকে তিন কিলোমিটার দূরের গারো পাহাড় থেকে কয়েকটি হাতি আসে।

ধারণা করা হচ্ছে, দুই থেকে তিনটি হাতি দুদু মিয়ার টং ঘরে হামলা চালায়। হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী ও বন বিভাগের কর্মকর্তারা তার লাশ উদ্ধার করেন।

বন বিভাগের বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা মো. তারেকুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশকে খবর দেয়া হয়েছে। তারা আসার পর দুদু মিয়ার লাশ নিয়ে যাওয়া হবে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

শেরপুরে বন্য হাতির হামলায় কৃষক নিহত

আপডেট টাইম : ০১:২২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০১৬