পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

‘হলরুমে স্লোগান দিলে তারেককে মুক্ত করা যাবে না’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কেবল স্লোগান দিলে তারেক রহমানকে মুক্ত করা যাবে না, দেশে ফিরিয়ে আনা যাবে না। তাকে দেশে ফিরিয়ে আনতে হলে সংগঠন শক্তিশালী করতে হবে।

শুক্রবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে তারেক রহমানের ৯ম কারামুক্তি দিবস উপলক্ষ্যেজাতীয়তাবাদী উত্তারাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, তারেক রহমান বাংলাদেশের রাজনীতির ধারক-বাহক, দেশের ভবিষ্যৎ কাণ্ডারি বলেই তার বিরুদ্ধে এই ষড়যন্ত্র। তাকে দেশে ফিরিয়ে আনতে হলে সারা দেশে ছড়িয়ে পড়তে হবে, তৃণমূল থেকে দলকে সংগঠিত করতে হবে।

ক্ষমতাসীন আওয়ামী লীগ জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে দাবি করে তিনি বলেন, যাদের ধরা হচ্ছে তাদেরকে বিচারের আওয়াতায় না এনে বন্ধুক যুদ্ধের নামে হত্যা করা হচ্ছে। তাদের একমাত্র উদ্দেশ্য বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। কিন্তু আমরা সেটা হতে দিতে পারি না।

আওয়ামী লীগ নিজেদের ফাঁদে আটকা পড়েছে মন্তব্য করে ফখরুল বলেন, কথায় কথায় তারা (আওয়ামী লীগ) বলার চেষ্টা করেছে বিএনপি একটা সন্ত্রাসী ও জঙ্গিবাদী দল। আজ জঙ্গিবাদ এসে গেছে। সারা বিশ্ব বলছে বাংলাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসী ও জঙ্গিবাদের কানেকশন আছে। এখন আওয়ামী লীগ যাবে কোথায়?

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

‘হলরুমে স্লোগান দিলে তারেককে মুক্ত করা যাবে না’

আপডেট টাইম : ০১:৫০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০১৬