পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ডেস্ক : রাজধানীর রামপুরা এলাকায় ভেজালবিরোধী অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে যৌথ অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এপিবিএন-৫ এর সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল, রিনা বেগম এবং পরীক্ষক, ডিএনসিআরপি মোসা. রাবেয়া সিদ্দিক অভিযান পরিচালনা করেন।

এপিবিএন-৫ এর অপারেশন্স অফিসার মো. সাইদুর রহমান জানান, অভিযানে মালিবাগ চৌধুরীপাড়ার আল মদিনা হোটেল এন্ড রেস্টুরেন্টের ব্যবস্থাপক নুর মোহাম্মদকে ২০ হাজার টাকা, পূর্ব রামপুরা ডিআইটি রোডের সুপার রাজ্জাক মিষ্টান্ন ভান্ডারের মালিক মো. মানিক হোসেনকে ২০ হাজার টাকা, টিআই ফুড এন্ড বেভারেজ ইন্ডাট্রিজ লিমিটেডের মালিক মো. আবুল কালাম আজাদ’কে ৫০ হাজার টাকা, পূর্ব রামপুরার ‘দেশীয় সুপার সপ এন্ড ফার্মাকে ৩০ হাজার টাকা এবং ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন ব্যবহার করার অপরাধে ‘নতুন কুড়ি সাইকেল ওয়ার্কসের’ মালিক ইসমাইল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল এবং রিনা বেগম এই জরিমানা করেন।

ঢাকা মহানগর এলাকায় এপিবিএন-৫ এর ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সাইদুর রহমান জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

৫ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট টাইম : ০২:২৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০১৬