অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আশুলিয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার

আশুলিয়ায় আফরোজা (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আফরোজার স্বামী নাইম আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত সারে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আফরোজা স্বামীর সঙ্গে আশুলিয়ার ঘোষবাগ এলাকার সিরাজের বাসার ভাড়া থাকতেন।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান শরীফ জানান, সন্ধায় প্রতিবেশীরা একটি কক্ষে আফরোজাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ অবস্থায় আফরোজাকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু কেন্দ্রে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে পুলিশ খবর পেয়ে আশুলিয়ার নারী ও শিশু কেন্দ্র থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে আফরোজা আত্নহত্যা করতে পারে।

Tag :
জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৪:৫৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০১৬