অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

সাকিবের অনন্য মাইলফলক

সাকিব আল হাসান আর রেকর্ড যেন একই নাম। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে উজ্জল এ তারকা ইংল্যান্ডের বিপে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে দুর্দান্ত একটি মাইলফলক স্পর্শ করেছেন। ইতিহাসের পঞ্চম ক্রিকেটার হিসেবে ওডিআইতে সাড়ে ৪ হাজার রান ও ২১০ উইকেটের বেশি পেয়েছেন বিশ্ব সেরা এ অলরাউন্ডার। মিরপুরে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রথম ম্যাচে দারুণ খেলেও শেষ পর্যন্ত ২১ রানে হেরে যায়। তবে ইমরুল কায়েসের সেঞ্চুরির সঙ্গে হাফসেঞ্চুরি তুলে নেন সাকিব। করেন ৫৫ বলে ১০ চার ও এক ছয়ে ৭৯ রানের অসাধারণ এক ইনিংস। এ ম্যাচে নামার আগে সাকিব মাইলফলক থেকে ২০ রান দূরে ছিলেন। তবে আগে বোলিং করে দুই উইকেট নিয়ে মোট ২১৪টি উইকেট শিকারি হন তিনি। এর আগে যে চার ক্রিকেটার এই মাইলফলক স্পর্শ করেছিলেন তারা হলেন, শ্রীলঙ্কান গ্রেট সনথ জয়সুরিয়া, দণি আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিস, পাকিস্তানের শহীদ আফ্রিদি ও একই দলের আব্দুল রাজ্জাক। জয়সুরিয়ার ৪৪৫ ম্যাচে মোট ১৩ হাজার ৪৩০ রানের পাশাপাশি রয়েছে ৩২৩টি উইকেট। আরেক কিংবদন্তি ক্যালিস ৩২৮ ম্যাচে ১১ হাজার ৫৭৯ রানের পাশাপাশি তুলে নিয়েছেন ২৭৩টি উইকেট। গত ওয়ানডে বিশ্বকাপে অবসর নেওয়া আফ্রিদি ৩৯৮ ওয়ানডেতে ৮ হাজার ৬৪ রানের সঙ্গে নিয়েছেন ৩৯৫টি উইকেট। আর আব্দুল রাজ্জাক ২৬৫ ম্যাচে ৫ হাজার রানের পাশাপাশি পেয়েছেন ২৬৮টি উইকেট। এদের মধ্যে অবশ্য সাকিব একটু ভিন্ন, কারণ এখন পর্যন্ত ১৬১টি ওয়ানডে ম্যাচ খেলা এ তারকা এখনও খেলে যাচ্ছেন। বাকি সবাই অবসরে চলে গেছেন। টাইগার দলে তার ওপরে রানের তালিকায় রয়েছেন শুধুমাত্র তামিম ইকবাল।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

সাকিবের অনন্য মাইলফলক

আপডেট টাইম : ০৪:২৮:০২ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০১৬