পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

আওয়ামী লীগের সম্মেলনের ফোকাস হবে জয় : ওবায়দুল কাদের

ফারুক আহম্মেদ সুজন: ক্ষমতাসীন আওয়ামী লীগের এবারের সম্মেলনে দলের ভবিষ্যত নেতা হিসেবে বঙ্গবন্ধুর নাতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে তুলে ধরা হবে বলে জানিয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। শনিবার দুপুরে ধানমণ্ডির প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের ২০তম সম্মেলন প্রস্তুতির সাজসজ্জা উপ-কমিটির বৈঠকে নেতাকর্মীদের উদ্দেশ্যে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, “২০তম জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে ব্যক্তিগত সৌজন্যমূলক পোস্টার, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড পরিহার করে, সব কিছু দলের কাছে নিয়ে আসতে হবে। আমাদের দলের ভবিষ্যত নেতা সজিব ওয়াজেদ জয়কে ফোকাস করতে হবে। “এবারের জাতীয় সম্মেলনে ফোকাস হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের ভবিষ্যত নেতা সজীব ওয়াজেদ জয়।” সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত করতে গোপন শত্রুদের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে এই আওয়ামী লীগ নেতা বলেন, “রাজনীতিতে প্রকাশ্যে কোনো শত্রু নেই বলে এটা মনে করার কোনো কারণ নেই যে তারা পেছনে বসে থেকে ষড়যন্ত্র করছে না। গোপন শত্রুদের তৎপরতার বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।” বিএনপিকে ‘আওয়ামী লীগের প্রকাশ্য শত্রু হিসেবে ব্যর্থ’ মন্তব্য করে তিনি বলেন, “তারা এখন ভারতের বিরোধিতা করছে। আশা নিয়ে বসে আছে, যুক্তরাষ্ট্রে তাদের পছন্দের কেউ নির্বাচিত হলে তারা আবার মতায় বসবেন।” নেতাকর্মীদের আরো সু-শৃঙ্খল হওয়ার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, “পূর্বে শৃঙ্খলাভঙ্গের আমাদের অপরাধ নেত্রী মা করে দিয়েছেন। তবে ভাববেন না, এটা স্থায়ী মা। এটাকে স্থায়ী মা মনে করার কোনো কারণ নেই। আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে বৈঠকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা দণি সিটি করপোরেশনের মেয়র সাইদ খোকন, মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমতউল্লাহ ও সাধারণ সম্পাদক সাদেক খানসহ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা সম্মেলনে উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

আওয়ামী লীগের সম্মেলনের ফোকাস হবে জয় : ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৪:৩৬:০৭ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০১৬