পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

আশরাফ কাঁদলেন, সবাইকে কাঁদালেন

প্রতিবেদক।।

সম্মেলনস্থলে নেমে আসে নিস্তব্ধতা। শেখ হাসিনাসহ মঞ্চে উপস্থিত সবার চোখ ছলছল। আবেগঘন কণ্ঠে বক্তৃতা দিচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ। স্মৃতিচারণ করছেন বঙ্গবন্ধু হত্যা, জাতীয় চার নেতা হত্যাসহ আওয়ামী লীগের সংক্ষিপ্ত রাজনৈতিক ইতিহাসের।

তিনি বলেন, আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দলই নয়, হাজার হাজার নেতাকর্মী, জাতির পিতা ও মুক্তিযুদ্ধের শহীদদের রক্তের অনুভূতি। বঙ্গবন্ধু কন্যা পিতৃহারা। আমিও হারিয়েছে আমার পিতাকে। কোনো ষড়যন্ত্র এই দলকে ধ্বংস করতে পারবে না।

পিতৃহারা নেতৃত্ব আওয়ামী লীগকে আরো সামনে নিয়ে যাবে বললেন সৈয়দ আশরাফ। নিজে কাঁদলেন সবাইকে কাঁদালেন।

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশকালে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন সৈয়দ আশরাফ।

তবে সাধারণ সম্পাদকের প্রতিবেদনটি অনেক বড় হওয়ায় সেটি পাঠ না করে কাউন্সিলরদের প্রতি পুরো প্রতিবেদনটি নিয়ে পড়ার আহ্বান জানান আশরাফ। তিনি বলেন, ‘এ প্রতিবেদন পড়তে অনেক সময় লাগবে। তাই আপনারা এটি সঙ্গে করে নিয়ে যাবেন’।

আওয়ামী লীগকে বিভিন্ন সময় ধ্বংসের চেষ্টা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে, জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে। তাও এই দলকে দমানো যায়নি। ধ্বংস করা যায়নি। দিন দিন আরও শক্তিশালীই হয়েছে আওয়ামী লীগ’।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

আশরাফ কাঁদলেন, সবাইকে কাঁদালেন

আপডেট টাইম : ১২:২৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০১৬