পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

গফরগাঁওয়ের ৫ আসামিকে জিজ্ঞাসাবাদের অনুমতি ট্রাইব্যুনালের

মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের গফরগাঁও ও পাগলা থানার খলিলুর রহমান মীরসহ পাঁচ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশদিয়েছেন আদালত। একই সঙ্গে মামলায় অধিক তদন্তের জন্য আসামিদের তদন্ত সংস্থার সেফ হাউজে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।

খলিলুরর রহমান মীরসহ গ্রেফতারকৃত অন্য আসামিরা হলেন- শামছুজ্জামান কালাম, মো. আবদুল্লাহ ও মো. আব্দুল মালেক, ও মো. আক্কেল আলী।

একজন করে আসামিকে পৃথক পৃথকভাবে পর্যায়ক্রমে আগামী ১৩, ১৪, ১৫, ১৬, ১৭ নভেম্বর জিজ্ঞাসা করার অনুমতি দিয়েছেন আদালত। সঙ্গে আগামী ২২ জানুয়ারি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্ধারণ করা হয়েছে। ওই দিন মামলার পরবর্তী শুনানির জন্য তারিখ নির্ধারণ রয়েছে। প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর সাহিদুর রহমান। সঙ্গে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। অপরদিকে আসামি পক্ষে ছিলেন, আব্দুস সাত্তার পালোয়ান।

এর আগে মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য তিন মাস সময় আবেদন করেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। ওই আবেদন গ্রহণ করে আাগামী ২২ জানুয়ারি পর্যন্ত সময় দেন ট্রাইব্যুনাল।

আসামিদের বিরুদ্ধে একাত্তরে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

গফরগাঁওয়ের ৫ আসামিকে জিজ্ঞাসাবাদের অনুমতি ট্রাইব্যুনালের

আপডেট টাইম : ০৩:৪৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০১৬