পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ফ্রিল্যান্সারদের ল্যাপটপ ক্রয়ে ঋণ দিবে ট্রাস্ট ব্যাংক

বাংলার খবর২৪.কমindex_51415: ফ্রিল্যান্সারদের স্বল্প সুদে ল্যাপটপ ক্রয়ে ঋণ দেওয়ার জন্য সরকারের আইসিটি বিভাগ ও ট্রাস্ট ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রোববার বিকাল ৩টায় বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদশে ব্যাংকের গভর্ণর ড.আতিউর রহমান।

ট্রাস্ট ব্যাংকের পক্ষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইসতিয়াক আহমেদ চৌধুরি ও আইসিটির পক্ষে বিভাগটির সচিব নজরুল আসলাম খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্ণর আতিউর রহমান বলেন, আইসিটি বিভাগ এ পর্যন্ত ২০ হাজার ফ্রিল্যান্সার তৈরি করতে পেরেছে। এবছর তাদের লক্ষ্যমাত্রা হল ৭০ হাজার ফ্রিল্যান্সার তৈরি করা। শুধু চাকরি নয় আত্ম কর্মসংস্থানের সুযোগ তৈরিতে এ উদ্যেগ তরুণদের ফ্রিল্যান্সিং কাজে আরো উৎসাহিত করবে বলে তিনি মনে করেন।

এ চুক্তির আওতায় ফ্রিল্যান্সাররা ১৪ শতাংশ লাভ দিয়ে ট্রাস্ট ব্যাংকের কাছ থেকে জামানত ছাড়াই ৩০ শতাংশ ডাউনপেমেন্ট দিয়ে ল্যাপটপের জন্য ঋণ নিতে পারবে। অনুষ্ঠানে ফ্রিল্যান্সার তাফসির হোসেনকে ৬২ হাজার ৬০০ টাকার একটি ল্যাপটপ কেনার জন্য ঋণপত্র দেওয়া হয়। মোট টাকার ৩০ শতাংশ বাদ দিয়ে ৪৩ হাজার টাকা সে ব্যাংক ঋণ পাবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ফ্রিল্যান্সারদের ল্যাপটপ ক্রয়ে ঋণ দিবে ট্রাস্ট ব্যাংক

আপডেট টাইম : ১১:০৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৪