পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

‘আগামী নির্বাচনও হবে ভয়াবহ’

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী ও দলটির সভানেত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্য বিষাক্ত ও বিদ্বেষমুলক মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন যে করেই হোক আবার ক্ষমতায় যেতে হবে। তার এমন বক্তব্যে বুঝা যায় আগামী নির্বাচনও হবে ভয়াবহ।

মঙ্গলবার বেলা ১১টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী আহমেদ বলেন, সারা দেশের মানুষের প্রত্যাশা ছিল আওয়ামী লীগের কাউন্সিলের মাধ্যমে গঠিত কমিটি দেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে দিয়ে গণতান্ত্রিক একটি পরিবেশ তৈরি করবে। কিন্তু তা হয় নি।

এসময় সকলের মতামতের ভিত্তিতে সার্চ কমিটি গঠন করে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের আহ্বান জানিয়ে বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এখন বাড়িতে বাড়িতে গিয়ে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানী করছে তারা। গণতন্ত্র রক্ষা করতে সকলের মতামতের ভিত্তিতে সার্চ কমিটি করে আগে সুষ্ঠু নির্বাচন কমিশন গঠন করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুস সালাম প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

‘আগামী নির্বাচনও হবে ভয়াবহ’

আপডেট টাইম : ০৩:৫৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০১৬