পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

কমিটিতে আরও নতুন মুখ আসবে: ওবায়দুল কাদের

ফারুক আহম্মেদ সুজন: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নতুন কমিটির মাধ্যমে দলে নতুন রক্ত সঞ্চালন হয়েছে। কমিটিতে আরও নতুন মুখ আসবে।

মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দলে অনেক পরিবর্তন আসছে। যারা জনগণের সঙ্গে আচরণ খারাপ করবে, যাদের অপকর্মের কারণে সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে, আগামী নির্বাচনে তাদের মনোনয়ন নিয়ে প্রশ্ন থাকবে।

কেন্দ্রীয় কমিটিতে নতুন মুখ আসা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, প্রেসিডিয়ামে যাঁরা নতুন এসেছেন, তাঁদের দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা রয়েছে। ঢাকার পাদ-প্রদীপের আলোয় তাঁরা নেই। কিন্তু নিজের এলাকা তৃণমূলে তাঁরা অত্যন্ত অভিজ্ঞ, পোড় খাওয়া এবং আমাদের নেত্রী তৃণমূল থেকে অনেককে টেনে এনেছেন। যেমন চট্টগ্রামের এ বি এম মহিউদ্দিনের ছেলে নৌফেলকে আনা হয়েছে। কিন্তু ঢাকায় তিনি পরিচিত নন, চট্টগ্রামে তাঁর পরিচিতি আছে। সেখানে তিনি কাজ করতেন।

ছাত্রলীগের সাবেক নেতাদের এবারের কমিটিতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি শুধু এটুকুই বলতে পারি, কমিটিতে আরও নতুন মুখ আসবে। দলে বিগত দিনের কার্যক্রমে যারা অবদান রেখেছেন, তাদের মূল্যায়ন করা হবে।

আওয়ামী লীগের আগামী দিনের পরিকল্পনা প্রসঙ্গে দলের নবনিযুক্ত সাধারণ সম্পাদক বলেন, আমাদের পরিকল্পনা হচ্ছে প্রতিদিনই কাজের গতি আমরা বাড়াব। এটা শুধু ঢাকায় নয়, তৃণমূল পর্যন্ত হবে। আপাতত লক্ষ্য পরবর্তী নির্বাচন। ২০২১ সালের মধ্যে উন্নয়ন-অর্জনের ধারাকে অব্যাহত রাখা এবং এই মুহূর্তে আমাদের প্রকাশ্যে কোনো শত্রুতা করার মতো প্রতিপক্ষ খুবই দুর্বল। এখনো আমরা মনে করি, আমাদের গোপন শত্রু হলো উগ্রবাদ। জনগণকে সঙ্গে নিয়ে আমরা তা প্রতিহত করব।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

কমিটিতে আরও নতুন মুখ আসবে: ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৪:০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০১৬