পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ইসি’র পুনর্গঠন নিয়ে বিএনপির প্রস্তাব ভেবে দেখা হবে : ওবায়দুল কাদের

ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি হতাশাগ্রস্ত একটি দল। বিএনপি তাদের সঙ্গে আলোচনার দরজা বন্ধ করে দিয়েছে মন্তব্য করে তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন নিয়ে বিএনপির প্রস্তাব ভেবে দেখা হবে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের।

এর আগে ওবায়দুল কাদেরের সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।
সেতুমন্ত্রী বলেন, ভারত চায় সরকার টু সরকার, পার্টি টু পার্টি ও পিপল টু পিপল সম্পর্ক আরো সুদৃঢ় করতে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের একটি স্বাধীন নির্বাচন কমিশন রয়েছে। সে কমিশনের ওপর সরকারের পূর্ণ আস্থা আছে। তিনি বলেন, আগামী দুই বছর দুই মাস পর সরকারের মেয়াদ শেষ হচ্ছে। তার তিন মাস আগে কমিশন নির্বাচনের আয়োজন করবে। আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে।

সেতুমন্ত্রী জানান, চলতি বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের কথা রয়েছে। সেই সফরে তিস্তার পানিবণ্টন চুক্তির ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত আসবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ইসি’র পুনর্গঠন নিয়ে বিএনপির প্রস্তাব ভেবে দেখা হবে : ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৫:০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০১৬