পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

কমিটি থেকে বাদ পড়লেন যারা

আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে এবার বেশ কয়েকটি নতুন মুখ যুক্ত হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই বাদ পড়েছেন আগের কমিটির অনেক নেতা। এদের মধ্যে কেউ-কেউ অবশ্য জায়গা করে নিয়েছেন উপদেষ্টা পরিষদে।

সভাপতিমণ্ডলীর সদস্য থেকে বাদ পড়েছেন নূহ উল আলম লেনিন ও সতীশ চন্দ্র রায়। এর মধ্যে সতীশ চন্দ্র রায় দলের উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছেন। লেনিনকে এখন পর্যন্ত কোথাও রাখা হয়নি।

সম্পাদকমণ্ডলী থেকে বাদ পড়েছেন আগের কমিটির সংস্কৃতি বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান নূর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক স্থপতি ইয়াফেস ওসমান। এর মধ্যে ইয়াফেস ওসমান উপদেষ্টা পরিষদে জায়গা পেয়েছেন। বাকি দু’জন এখনও কোনও পদ পাননি।

আগের কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, অর্থ ও পরিকল্পনা সম্পাদক আ হ ম মুস্তফা কামাল এবং যুব ও ক্রীড়া সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল নতুন কমিটিতে জায়গা পাননি।

কার্যনির্বাহী সদস্য থেকে বাদ পড়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, সুভাষ চন্দ্র বোস, একেএম রহমতউল্লাহ (ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন), ডেপুটি স্পিকার ফজলে রাব্বী, ধীরেন্দ্র দেবনাথ সম্ভু, এম এ মান্নান, মোস্তফা ফারুক মোহাম্মদ, মমতাজ উদ্দিন মেহেদী, নসরুল হামিদ বিপু, জুনাইদ আহমেদ পলক ও সাইফুজ্জামান চৌধুরী জাভেদ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

কমিটি থেকে বাদ পড়লেন যারা

আপডেট টাইম : ০৪:২৭:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০১৬