পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

আওয়ামী লীগের কমিটিতে নতুন যারা

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের পর এরই মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আছে বেশ কয়েকটি নতুন মুখ। এদের অনেকেই আবার এসেছেন তৃণমূল থেকে।

কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি রমেশ চন্দ্র সেন। একই পদে জায়গা করে নিয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পীযুষ কান্তি ভট্টাচার্য্য।

সাংগঠনিক সম্পাদক হিসেবে কমিটিতে ঢুকেছেন চট্টগ্রাম আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে মহিবুল হাসান চৌধুরী। শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক হয়েছেন শামসুন নাহার চাঁপা। স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক হয়েছেন ডা. রোকেয়া সুলতানা।

বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে নতুন মুখ হিসেবে কমিটিতে জায়গা করে নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন। এ ছাড়া আমিনুল ইসলাম সদস্য থেকে পদোন্নতি পেয়ে উপ-প্রচার সম্পাদক হয়েছেন। আর ফরিদুন্নাহার লাইলী ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক থেকে হয়েছেন কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক।

কেন্দ্রীয় কমিটিতে নতুন সদস্য হয়েছেন মো. মমতাজ উদ্দিন, কামরুল ইসলাম, নুরুল ইসলাম ঠান্ডু, দিপঙ্কর তালুকদার, বদরুদ্দীন আহমেদ কামরান, এ্যাড. নজিবুল্লাহ হিরু, আমিরুল ইসলাম মিলন ও অধ্যাপক রফিকুল ইসলাম।

শনিবার দুপুরে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। তবে সভাপতিমণ্ডলী পদে তিনটি ও সম্পাদক পদে চারটি পদ ফাঁকা আছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

আওয়ামী লীগের কমিটিতে নতুন যারা

আপডেট টাইম : ০৪:৩০:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০১৬