পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

‘আওয়ামী লীগে আবর্জনা ঢুকেছে’

ফারুক আহম্মেদ সুজন: আওয়ামী লীগের মধ্যে আবর্জনা ঢুকে পড়েছে বলে মন্তব্য করেছেন দলটির সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এ আবর্জনা পরিষ্কার করতে হবে।

আজ রোববার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে আরো শক্তিশালী করা হবে। সরকারের পাশাপাশি দলকেও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত এই সাধারণ সম্পাদক। তিনি জানান, দলের নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নিতে উদ্বুদ্ধ করা হচ্ছে। সামনে জাতীয় নির্বাচনে উপলক্ষে দলের ভেতর যাচাই-বাছাই করা হবে।

ওবায়দুল কাদের বলেন, দলে যেসব আবর্জনা বা হাইব্রিড লোকজন আছে তারা যেন দলের ত্যাগী নেতাদের কোণঠাসা করতে না পারে এ জন্যই দলকে আবর্জনামুক্ত করতে হবে।

আগামী নির্বাচনে কারা মনোনয়ন পাবেন এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, সামনে যাঁরা দলের মনোনয়ন পাবেন দলের প্রতি তাদের ত্যাগ, ভূমিকা, রাজনৈতিক প্রজ্ঞা এগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। আওয়ামী লীগের তৃণমূলকে আরো শক্তিশালী করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

‘আওয়ামী লীগে আবর্জনা ঢুকেছে’

আপডেট টাইম : ০৩:০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০১৬