অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

ঐতিহাসিক টেস্ট জয়, বাঘের কাছে সিংহ কুপোকাত

স্পোর্টস ডেস্ক।।

চট্টগ্রাম টেস্টে তীরে এসে তরি ডুবেছিল টাইগারদের। মাত্র ২২ রানের হারের শেল বিদ্ধ করেছিল ক্রিকেটপ্রেমীদের। ওই ম্যাচের পর অধিনায়ক মুশফিকুর রহিম বলেছিলেন, দ্বিতীয়বার এমন সুযোগ এলে আর ভুল করবে না তার দল। অবশেষে সেই কথা রেখেছে টাইগাররা।

ঢাকা টেস্টে বাংলাদেশের ছুড়ে দেওয়া ২৭৩ রানের টার্গেটে খেলতে নেমে সাকিব-মিরাজের ঘূর্ণিতে ইংল্যান্ড অলআউট ১৬৪ রানে। ফলে ১০৮ রানের ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। জিম্বাবুয়ে ও ‘দুর্বল’ ওয়েস্ট ইন্ডিজের বাইরে এই প্রথম কোনো দেশকে টেস্টে হারাল বাংলাদেশ। টেস্ট ইতিহাসে এটা তাদের অষ্টম জয়।

দ্বিতীয় ইনিংসে মিরাজ একাই তুলে নিয়েছেন ছয় উইকেট । অন্যদিকে সাকিব নিয়েছেন ৪ উইকেট। দুই ইনিংস মিলে মিরাজ একাই তুলে নিয়েছেন ইংলিশদের ১২ উইকেট।

প্রথম ইনিংসে তামিমের ১০৪ রান ও মুমিনুলের ৬৬ রানের ওপর ভর করে ২২০ রান করে টাইগাররা। জবাবে ২৪৪ রান করে ইংল্যান্ড। মিরাজ একাই নেন ৬টি উইকেট।

এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ সংগ্রহ করে ২৯৬ রান। ফলে ম্যাচ জিততে ২৭৩ রানের টার্গেটে খেলতে নামে ইংল্যান্ড।

শুরুটা ভালোই করেন অ্যলিস্টার কুক ও বেন ডাকেট। দলীয় ১০০ রানের মাথায় ডাকেটকে (৫৬) সাজঘরে ফেরান মিরাজ। এরপর জো রুটকে (১) ফেরান সাকিব।সাকিব

দলীয় ১২৪ রানের মাথায় ফের আঘাত মিরাজের। এবার তার শিকোর গ্যারে ব্যালান্স। ওই ওভারেই মঈন আলীকে ফেরান তিনি। এরপর ডেঞ্জরম্যান কুককে (৫৯) সাজঘরের পথ দেখান তিনি। এরপর জনি বেয়ারেস্টোকেও ফেরান মিরাজ। এরপর বেন স্টোকস, আদিল রশিদ ও জাফন আনসারিকে সাজঘরেরর পথ দেখিয়ে বাংলাদেশকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান সাকিব আল হাসান। শেষ উইকেটটি নিয়ে বাংলাদেশের জয়ের সাফল্যগাঁথা লেখা হল ঢাকা টেস্টের নায়ক মিরাজের হাত ধরেই।মিরাজ

বাংলাদেশ ১ম ইনিংস: ৬৩.৫ ওভারে ২২০
তামিম ১০৪, ইমরুল ১, মুমিনুল ৬৬, মাহমুদউল্লাহ ১৩, সাকিব ১০, মুশফিক ৪, সাব্বির ০, শুভাগত ৬, মিরাজ ১, তাইজুল ৫*, কামরুল ০; ওকস ৩/৩০, ফিন ০/৩০, মইন ৫/৫৭, আনসারি ০/৩৬, স্টোকস ২/১৩, রশিদ ০/৪৪।

ইংল্যান্ড ১ম ইনিংস: ৮১.৩ ওভারে ২৪৪
কুক ১৪, ডাকেট ৭, রুট ৫৬, ব্যালান্স ৯, মইন ১০, স্টোকস ০, বেয়ারস্টো ২৪, আনসারি ১৩, ওকস ৪৬, রশিদ ৪৪*, ফিন ০; মিরাজ ৬/৮২, সাকিব ১/৪১, তাইজুল ৩/৬৫, কামরুল ০/১৬, শুভাগত ০/৮, সাব্বির ০/১২।

বাংলাদেশ ২য় ইনিংস: ৬৬.৫ ওভারে ২৯৬
তামিম ৪০, ইমরুল ৭৮, মুমিনুল ১, মাহমুদউল্লাহ ৪৭, সাকিব ৪১, মুশফিক ৯, সাব্বির ১৫, শুভাগত ২৫*, তাইজুল ৫, মিরাজ ২, কামরুল ৭; ফিন ০/১৮, মইন ১/৬০, আনসারি ২/৭৬, স্টোকস ৩/৫২, রশিদ ৪/৫২, ওকস ০/১৪।

ইংল্যান্ডের ২য় ইনিংস: (৪৫.৩ ওভার ১৬৪)
অ্যালিস্টার কুক ৫৯, বেন ডাকেট ৫৬, জো রুট ১, ব্যালেন্স ৫, মঈন ০, স্টোকস ২৫, বেয়ারস্টো ৩; মিরাজ ৬/৭৬ সাকিব ৪/৪৯।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

ঐতিহাসিক টেস্ট জয়, বাঘের কাছে সিংহ কুপোকাত

আপডেট টাইম : ০৩:৩৩:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০১৬