অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

বেড়েছে ভোজ্যতেল ও আলুর দাম

ডেস্ক: এখনো স্বাভাবিক হয়নি রাজধানীর নিত্যপণ্যের বাজার। আগে থেকেই সব কিছুর দাম আকাশচুম্বী। এর পর নতুন করে বেড়েছে ভোজ্যতেল, আলু ও মাংসের দাম। এ ছাড়া সবজির বাজার রয়েছে এখনো অপরির্তিত। পেঁয়াজ, রসুনসহ অন্য মসলার দাম আগের মতোই চড়া রয়েছে। তবে খুচরা বাজারে মোটা চালের দাম কমেছে ৫০ পয়সা থেকে ১ টাকা।

খুচরা ব্যবসায়ী অনেক ক্ষেত্রে আগের দামেই বিক্রি করছেন। নিত্যপণ্যের দাম স্বাভাবিক না হওয়ায় ভালো নেই সাধারণ ক্রেতারা। তারা বলছেন, এভাবে আর চলে না। সব কিছুর দাম চড়া। সেগুনবাগিচা বাজারে কথা হয় মোরশেদ আলমের সঙ্গে। তিনি বলেন, আর কবে দাম কমবে? প্রতিদিনই কোনো না কোনো পণ্যের দাম বাড়ছে। দিন দিন সব কিছু ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। গতকাল রাজধানীর সেগুনবাগিচা ও রামপুরা বাজার ঘুরে দেখা গেছে, এক লিটারের বোতলজাত রূপচাঁদা সয়াবিন তেল ১০২ টাকা দরে বিক্রি হচ্ছে। ৫ লিটারের বোতলজাত বিক্রি হচ্ছে ৫০৫ টাকা দরে। এ ছাড়া অন্য কোম্পানির মধ্যে তীর, ফ্রেশ কোম্পানির এক লিটারের বোতলজাত সয়াবিন তেল ৯৮ ও ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেল ৪৯৫ টাকা দরে বিক্রি হচ্ছে। খুচরা ব্যবসায়ীরা বলছেন, গত সপ্তাহের তুলনায় লিটারে ২ টাকা বেড়েছে। কোম্পানি থেকে দাম বাড়িয়েছে বলে জানান তারা। এর বাইরে তারা বেশি কিছু জানেন না। এ ছাড়া চালের বাজারে গত সপ্তাহের মতো বাসমতি ৬০ টাকা কেজি, প্রিমিয়াম মিনিকেট ৫০, জিরা মিনিকেট ৪৫, স্টান্ডার্ড মিনিকেট ৪০, জিরা নাজির ৫৫, নাজির শাইল ৫২, ২৯ হাসকি ৪২, গুটি ৩৮ ও স্বর্ণা ৩৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খুচরা ব্যবসায়ীরা জানান, খুচরা বাজারে তেমন প্রভাব পড়েনি। তবে সামনে মোটা চালের দাম কমতে পারে বলেও জানান তারা। চিনির দাম আগের মতোই রয়েছে। খোলা চিনি প্রতিকেজি ৭০ ও প্যাকেটজাত চিনি প্রতি কেজি ৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া দেশি পেঁয়াজ ৩৫-৪০, আমদানিকৃত পেঁয়াজ ২৫-৩০, দেশি রসুন ১৬০, দেশি একদানা রসুন ২২০ ও আমদানি করা রসুন ১৯০ টাকা।

এ ছাড়া দেশি আদা ৯০ এবং চায়না আদা বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে। একই সঙ্গে সবজি বাজারে বরবটি ৭০-৮০, শিম ৭০-৮০, বেগুন ৭০-৮০, টমেটো ৮০, পটোল ৪০ ও গাজর ৫০-৬০ টাকা। নতুন আলু ১০০ ও পুরান আলু ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যদিও গত সপ্তাহে ২৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে পুরান আলু। এ ছাড়া শীতের সবজি ফুলকপি-বাঁধাকপি ৩৫, মুলা ৪০, চিচিঙ্গা ৫০, ঝিঙ্গা ৬০ ও ধুন্দল ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেড়েছে মাংসের দাম। ব্রয়লার মুরগির মাংস ১৫০, লেয়ার মুরগির ১৬০, গরুর মাংস ৪৫০ ও খাসির মাংস বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজি। প্রতি হালি ব্রয়লার মুরগির ডিম বিক্রি হচ্ছে ৩২-৩৫ টাকা। সরকারিভাবে ২২ দিন ইলিশ মাছ ধরা বন্ধ ছিল। এর পর আবারও বাজারে আসছে নতুন ইলিশ। বাজার ঘুরে দেখা গেছে, মাঝারি ধরনের প্রতি হালি ইলিশ বিক্রি হচ্ছে ২৪০০-২৫০০ টাকা। আর এক কেজির ইলিশের হালি বিক্রি বিক্রি হচ্ছে ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকা পর্যন্ত। এ ছাড়া রুই মাছ ২৫০-৩০০, কাতল মাছ ২৫০-৩০০, তেলাপিয়া ১২০-১৫০, চায়না পুঁটি ১৫০-১৬০, পাঙ্গাশ ১২০ ও চাষের কৈ ২৩০-২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

বেড়েছে ভোজ্যতেল ও আলুর দাম

আপডেট টাইম : ০১:৪৬:৪২ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০১৬